আগামী মৌসুমে পিএসজিতে শাসনের বার্তা কি দিয়েই দিলেন মেসি
খেলা

আগামী মৌসুমে পিএসজিতে শাসনের বার্তা কি দিয়েই দিলেন মেসি

চলতি মৌসুম শেষ হওয়ার পথে। আর মাসখানেক পরই শুরু হবে নতুন মৌসুম। তার আগে নিশ্চয়ই এই মৌসুমটি ভুলে যেতে চাইবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসার পর বছরটি যে মোটেই ভালো কাটেনি তার। কেবল নিজেকে খুঁজে ফিরেছেন। বিশেষ করে লিগ ওয়ানে ছিলেন নিজের ছায়া হয়ে।

তবে সেই কষ্ট কিছুটা হলেও ভুলতে চেষ্টা করছেন মেসি। ধীরে ধীরে হারানো ছন্দও খুঁজে পাচ্ছেন তিনি। সর্বশেষ গত রাতে মঁপিলিয়ের বিপক্ষে জোড়া গোল করেছেন মেসি। পিএসজিও জয় পেয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে। বাকি দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও আনহেল দি মারিয়া।



এই ম্যাচে দারুণ খেলেছেন মেসি। হ্যাটট্রিক করারও সুবর্ণ সুযোগ ছিল। এমবাপ্পে যে গোলটি করেছেন সেটি পেনাল্টিতে ছিল। চাইলে সেই পেনাল্টি নিতে পারতেন মেসি। কিন্তু তা না করে ফরাসি তারকাকে দিয়ে করালেন। এর মধ্য দিয়ে হয়তো আগামী মৌসুমে পিএসজিতে শাসন করারই বার্তা দিয়ে দিলেন আর্জেন্টাইন জাদুকর।

Source link

Related posts

ব্রাজিলিয়ান অলিম্পিয়ান স্কিইংয়ে ঐতিহাসিক স্বর্ণপদক জয়ের পর প্রিয়জনদের সাথে একটি হৃদয়-উষ্ণ মুহূর্ত উপভোগ করেছেন

News Desk

ফুটবল মাঠে হার্ট আট্যাকে যত মৃত্যুর ঘটনা

News Desk

ঈগলরা তাদের ঘরের মাঠ থেকে উড়িয়ে দিয়েছিল যখন বিয়ারস একটি বিপর্যস্ত জয়ে মেঝেতে আধিপত্য বিস্তার করেছিল

News Desk

Leave a Comment