Image default
খেলা

আইসিসি র‍্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মেহেদি মিরাজ

সিরিজ শুরুর আগে এক ধাপ পিছিয়ে চার থেকে পাঁচে চলে গিয়েছিলেন বাংলাদেশ দলের অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের দুই ম্যাচ খেলেই তিন ধাপ এগিয়ে এলেন তিনি।

আইসিসির সবশেষ হালনাগাদ অনুযায়ী, তিন ধাপ এগিয়ে ওয়ানডে বোলিং র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে উঠে গেছেন মিরাজ। দুই ম্যাচে ৭ উইকেট নেয়ার সুবাদে এ অবিস্মরণীয় সাফল্য পেলেন ২৪ বছর বয়সী অফস্পিনার।

মেহেদি মিরাজ ছাড়াও আইসিসি র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তিনি ৮ ধাপ এগিয়ে চলে এসেছেন সেরা দশে। তার বর্তমান অবস্থান নবম।

Related posts

এনএল ওয়েস্টে তাদের অগ্রগতি হ্রাস পেয়েছে বলে এভাচগুলি টাইলার গ্লাসনোকে পর্যাপ্ত সমর্থন দিতে ব্যর্থ হয়েছে

News Desk

টম ব্র্যাডি জোর দিয়েছিলেন যে সুপার বাউলের ​​পরাজয় কীভাবে উত্তরাধিকারকে প্রভাবিত করে: “তারা সবাই আমাকে ক্ষতির বিষয়ে বলে।”

News Desk

ব্রাইস হার্পার অলিম্পিয়ানদের উত্তর দেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বিষয়ে চিন্তা করেন না

News Desk

Leave a Comment