অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা 
খেলা

অবসর নিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা 

২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের তারকা ব্লেইস মাতুইদি সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছেন। এক বছর আগে তিনি সর্বশেষ ফ্রান্স জাতীয় দলে খেলেছেন। চার বছর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মূল একাদশে খেলেছিলেন ৩৫ বছর বয়সী মাতুইদি। এবারের মৌসুমে ইন্টার মিয়ামির স্কোয়াড থেকেও এই মিডফিল্ডার বাদ পড়েছেন। পিএসজির হয়ে মাতুইদি লিগ ওয়ানের ও জুভেন্টাসের হয়ে সিরি-এ শিরোপা জিতেছেন। এর আগে মাতুইদি সেইন্ট-এতিয়েন ও তুলসেতে  খেলেছেন। 




ফ্রান্সের হয়ে ৮৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাতুইদি। ২০১৯ সালে লেস ব্লুজদের হয়ে সর্বশেষ ম্যাচ খেলার আগে ৯টি গোল করেছেন। ইউটিউবে এক ভিডিও বার্তায় মাতুইদি বলেছেন, ‘পেশাদার ফুটবলার হিসেবে আমি ক্যারিয়ার শেষ করার ঘোষণা দিচ্ছি। ইউরোপের বিভিন্ন শীর্ষ ক্লাবে খেলার সুযোগ আমার হয়েছে। ফ্রান্সের জার্সি পড়েছি, পরিবারকে সর্বোচ্চ স্থান দিয়েছি, আবেগের সাথে জীবন কাটিয়েছি। আর এসব সাথে নিয়ে জীবনের বাকি সময়টা পার করে দিতে চাই।’



২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের প্রথম সদস্য হিসেবে মাতুইদি অবসরের ঘোষণা দিলেন। তিনি আরও বলেন, ‘আমার মস্তিষ্ক, আমার হৃদয় আমাকে জানিয়েছে এখানেই থেমে যেতে। একইসাথে আমাকে জানিয়েছে যারা আমার ঘনিষ্ঠ, আমার স্ত্রী, আমান সন্তান, তাদের সম্পর্কে চিন্তা করার সময় এসেছে। আমার মনে হয়ে অবসরের জন্য এর থেকে ভাল কোন সময় হতে পারেনা।’

Source link

Related posts

49ers জিএম জন লিঞ্চ ব্রায়ান গ্রে এর আশ্চর্যজনক প্রস্থান পর্যন্ত খোলে

News Desk

চিফ বনাম টেক্সানদের জন্য মিসৌরি স্পোর্টস বেটিং প্রচার: স্পোর্টস বেটিং বোনাসে $3,000 পর্যন্ত পান

News Desk

জাগুয়ার্স ট্রেভর লরেন্স বাণিজ্যিক গুজবগুলিতে দ্রুত সাড়া দেয়

News Desk

Leave a Comment