অবসরের ইঙ্গিত দিলেন সেরেনা উইলিয়ামস
খেলা

অবসরের ইঙ্গিত দিলেন সেরেনা উইলিয়ামস

অবসরের ইঙ্গিত দিলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ‘ভোগ’ পত্রিকার সেপ্টেম্বর সংখ্যায় দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সেরেনা। ইউএস ওপেনের আগেই হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন তিনি।

সেরেনা বলেছেন, ‘এটা আমার কাছে সব থেকে কঠিন সিদ্ধান্ত। আমি খেলা ছাড়তে চাই না। কিন্তু সেই সঙ্গে এটাও বলব যে, আমি ভবিষ্যতের জন্য তৈরি।’ 



চলতি বছর উইম্বলডনে খেলতে পারেননি সেরেনা। এই মাসের শেষে ইউএস ওপেনে তিনি নামতে পারবেন কি না সেটাও নিশ্চিত নয়।



সেরেনা বলেছেন, ‘আমি উইম্বলডনের জন্য তৈরি ছিলাম না। ইউএস ওপেনে নামতে পারব কি না তাও জানি না। তবে চেষ্টা করব।’



তবে যে দিনই তিনি টেনিসকে বিদায় জানান না কেন, কোনও বড় আড়ম্বর করবেন না বলে জানিয়েছেন সেরেনা। এত দিন ধরে তাকে ভালবাসা দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।



সেরেনা বলেছেন, ‘সবার কাছে এত বছর ধরে যে ভালবাসা পেয়েছি তা কথায় প্রকাশ করতে পারব না। এত এত সুন্দর জয়ের মুহূর্তে আপনারা আমার পাশে থেকেছেন। এই দিনগুলোর জন্য মন খারাপ করবে। আমার মধ্যে যে মেয়েটা টেনিস খেলত সেই মেয়েটার অভাব বোধ করব।’

 

Source link

Related posts

একজন যমজ একটি “বোধগম্য” আক্রমণ হিসাবে মেনিসোটা ক্যাথলিক চার্চের মারাত্মক শ্যুটিংয়ের নিন্দা জানিয়েছেন

News Desk

লিঙ্গ এবং বর্ণের উপর ভিত্তি করে কথিত নিয়োগের অনুশীলনের জন্য 49 জন নাগরিক অধিকার অভিযোগের মুখোমুখি হচ্ছেন

News Desk

“অভিষেক” হামজার ম্যাচের জন্য টিকিট নিয়ে ব্যবসা করতে চায়

News Desk

Leave a Comment