Image default
খেলা

অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে বাংলাদেশ সেনাবাহিনীর সংবর্ধনা

সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল ও সংশ্লিষ্ট সবাইকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডির উপস্থিতিতে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রতি খেলোয়াড়কে এক লক্ষ টাকার চেক এবং পুরস্কার প্রদান করেন সেনাবাহিনী প্রধান। এছাড়া সংশ্লিষ্ট অফিসিয়ালদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে উপস্থিত সকলের জন্য নৈশ ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, সেনাবাহিনী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।



গত ২২ ডিসেম্বর ২০২১ তারিখে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল ফাইনালে শক্তিশালী ভারতকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দক্ষিণ এশিয়ার নারীদের শ্রেষ্ঠত্বের লড়াই সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশীপ এবারের আসরেও বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে শিরোপা অক্ষুন্ন রাখলো। বিজয়ের মাসে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষে এ জয় সমগ্র জাতির জন্য ছিল অত্যন্ত আনন্দের এবং মর্যাদাপূর্ণ। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবে বলে সকলে দৃঢ় আশাবাদী।

Source link

Related posts

ক্লিপাররা একটি সুস্থ কাওহি লিওনার্ড এবং অভিজ্ঞ গভীরতার সাথে মরসুম শুরু করে

News Desk

ইয়াঙ্কিরা টিম হিলের সাথে পুনরায় মিলিত হতে আগ্রহী কিন্তু মেটসও রিলিভারের হয়ে খেলছে

News Desk

জেটস ব্যর্থতা থেকে সিহকসের “বিশেষ” অধিনায়ক পর্যন্ত দীর্ঘ যাত্রার পর স্যাম ডার্নল্ড আরও সম্মানের দাবিদার।

News Desk

Leave a Comment