Image default
খেলা

অনুশীলনের সরকারি অনুমতি পেলো তামিমরা

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আজ থেকে আনুষ্ঠানিক ভাবে অনুশীলন শুরু করবে তামিম বাহিনী, এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অনুশীলন করলেও আজই দলীয় ভাবে প্রথম অনুশীলনে নামবে টাইগাররা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগেই অনুশীলনে যোগ দিয়েছেন প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দেশে ফেরা ক্রিকেটাররাও ৩ দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে যোগ দেওয়ার কথা থাকলেও সরকারের অনুমতি না পাওয়ায় শেষ পর্যন্ত অনুশীলনে নাম হয়নি শ্রীলঙ্কা সফর থেকে ফেরা ক্রিকেটারদের। যে কারণে আগের মতোই প্রাথমিক দলে থাকা সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, নাঈম শেখরাই অনুশীলন সেরেছেন।

গতকাল থেকে আনুষ্ঠানিক ভাবে দলীয় অনুশীলন শুরুর কথা থাকলেও শ্রীলঙ্কা ফেরত ক্রিকেটাররা হোম কোয়ারেন্টাইন শেষে সরকারের অনুমতির অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত অনুমিত না পাওয়ায় অনুশীলনে নামা হয়নি তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদদের। তবে আজ থেকে দলীয় ভাবে অনুশীলনের অনুমতি পেয়েছে ক্রিকেটাররা, একদিন অপেক্ষার পর শুরু হচ্ছে দলীয় অনুশীলন।

ঈদের আগে ৩ দিন অনুশীলন চলার কথা থাকলেও একদিন কম অনুশীলন শেষেই ঈদের ছুটিতে যাবেন ক্রিকেটাররা, ঈদের ছুটি শেষে আবারও অনুশীলন শুরুর আগে ১৭ মে করোনা টেস্ট দিবেন ক্রিকেটাররা, এরপর চলবে আরও ৩ দিনের অনুশীলন। কোয়ারেন্টাইন শেষ করে এই পর্বের শেষ দুইদিন অনুশীলন করবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান, ২৩ মে প্রথম ওয়ানডের আগে ব্যক্তিগত ভাবে অনুশীলনের সুযোগ পাবেন তারা।

২৩, ২৫ ও ২৮ মে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ, এই সিরিজে অংশ নিতে ১৬ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ৩ দিনের কোয়ারেন্টাইনের পর ১৯ ও ২০ মে দুইদিনের অনুশীলনের পর সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা, ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। সিরিজ শেষে ২৯ মে বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা।

Related posts

DeSantis takes swing at baseball GOAT – Shohei Ohtani or Babe Ruth?

News Desk

আইপিএলের বিরুদ্ধে যাওয়ার ‘সক্ষমতা’ নেই কারও!

News Desk

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এবং এভারটন কীভাবে দেখবেন: সময় এবং সম্প্রচার

News Desk

Leave a Comment