Image default
খেলা

৩৬ বছর বয়সে টেস্ট অভিষেক পাকিস্তান দলে

৩৬ বছর বয়সে যেখানে ক্রিকেটাররা অবসরে চলে যান সেখানে পাকিস্তান টেস্ট দলে অভিষেক ঘটল এক পেসারদের। তার নাম তাবিশ খান।

জিম্বাবুয়ের বিপক্ষ চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট ক্যাপ পেলেন এই পেসার।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমার তাবিশ খান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৯৮ উইকেট শিকার করেছেন। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের ম্যাচেই ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন এই পেসার।

অবশ্য এই বয়সে অভিষেক ঘটিয়ে পাকিস্তানের রেকর্ডবুকে নাম লেখাতে পারেননি তাবিশ। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেক হওয়ার রেকর্ডের মালিক মিরান বক্স। ১৯৫৪-৫৫ মৌসুমে লাহোরে ভারতের বিপক্ষে ৪৭ বছর ২৮৪ দিন বয়সে অভিষেক হয়েছিল মিরান বক্সের।

Related posts

একজন ট্রান্সজেন্ডার সার্ফারকে লংবোর্ড প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার পরে হান্টিংটন বিচে একটি লড়াই

News Desk

রেড বুলস প্রধান প্রশিক্ষককে বরখাস্ত করেছেন, 15 বছরের মধ্যে প্রথম প্লে অফ বার্থ মিস করার পরে শীর্ষ কর্মকর্তাদের বড় ঝাঁকুনিতে নিযুক্ত করেছেন

News Desk

কাইলি, জেসন কেলিস বিশ্বের চার বছর বয়সী মেয়েটিকে স্বাগত জানিয়েছেন: “দ্য বস্টল, সেখানে!”

News Desk

Leave a Comment