Image default
খেলা

২ দিনের জন্য স্থগিত ঢাকা প্রিমিয়ার লিগ

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতেই যেন বাড়ল বৃষ্টির প্রভাব। সোমবার টুর্নামেন্টের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত করা হয় দুটি ম্যাচ। এছাড়া অন্য ম্যাচগুলোতেও ছিল বৃষ্টির বাগড়া। আর মঙ্গলবার স্থগিত হয়ে গেল দিনের সব কয়টি ম্যাচ।

ভারী বৃষ্টির কারণে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠের ছয়টি ম্যাচই পিছিয়ে দেয়া হয়েছে। শুধু আজকের খেলাই নয়, দুদিনের জন্য স্থগিত করে দেয়া হয়েছে প্রিমিয়ার লিগ। দুপুরের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএম।

তবে সকাল সাড়ে ১০টার দিকে সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। তিনি জানিয়েছেন, প্রথমদিনের মতো আজকের ম্যাচগুলো বাতিল হবে না। বরং দুদিনের জন্য স্থগিত করা হয়েছে লিগ। আগামী ৩ মে ফের দ্বিতীয় রাউন্ডের সূচি অনুযায়ী মাঠে গড়াবে খেলা। অর্থাৎ বডিলি শিফট হবে টুর্নামেন্টের বাকি সূচি।

Related posts

আক্রমণাত্মক সমন্বয়কারী কেভিন পাট্টুলো ফিরে এলে ঈগলস কিংবদন্তি ফ্র্যাঞ্চাইজির হল অফ ফেম ছেড়ে যাওয়ার হুমকি দিচ্ছে

News Desk

2024 কেন্টাকি ডার্বি ফেভারিট ফিয়ার্সে একটি বিশাল $100,000 বাজি

News Desk

লায়ন্সের টিম প্যাট্রিক 1,082 দিনে তার প্রথম টিডি হিট করেন, তারপর আবার গোল করেন

News Desk

Leave a Comment