১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথম
খেলা

১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথম

করাচিতে শুরু হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এই ম্যাচটি বিশ্ব রেকর্ডের খাতায় নাম তুললো। টেস্ট ইতিহাসে প্রথমবারের মত প্রথম দুই আউট হলো স্টাম্পিংয়ে। 

টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমণে এসেই উইকেট তুলে নেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ঐ ওভারের তৃতীয় বলে স্ট্যাম্পিং আউট হন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। ৭ রান করেন শফিক। এরপর ইনিংসে ষষ্ঠ ওভারে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ঘটান নিউজিল্যান্ডের আরেক স্পিনার মাইকেল ব্রেসওয়েল। তিন নম্বরে নামা শান মাসুদও হন স্ট্যাম্পিং আউট। ৩ রান করেন তিনি।



১৪৫ বছরের টেস্ট ইতিহাসে কখনোই কোন ম্যাচে স্ট্যাম্পিংয়ে প্রথম দুই উইকেট পতনের ঘটনা ঘটেনি। এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। এমন বিশ্ব রেকর্ডের সাথে জড়িয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি।

Source link

Related posts

উসমানকে তুলে নিল পাকিস্তান

News Desk

অ্যারন রজার্স প্রকাশ করেছেন যে কয়েক মাস আগে তিনি বিয়ে করেছেন।

News Desk

জেসি উইন মিটকে বড় ধাক্কা দিয়ে ইমান কার্লোস মেন্ডোজা অস্বীকার করেছেন

News Desk

Leave a Comment