Image default
খেলা

হাতিতে চড়ে দলবদলে এল বসুন্ধরা কিংস

এবারের মৌসুমে পুরুষ ও নারী ফুটবলারদের দলবদল একই দিনে সেরেছে বসুন্ধরা কিংস। দলবদল উপলক্ষে শুধু হাতি নয়, ঘোড়ার গাড়িতেও এসেছিলেন ফুটবলাররা। ঢাকঢোল পিটিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে বসুন্ধরা কিংসের ফুটবলার ও সমর্থকেরা ঢোকেন বাফুফে ভবনে। এরপর দলবদলের আনুষ্ঠানিকতা শেষে বাফুফে ভবনের সামনে বসুন্ধরার সমর্থকেরা নেচে–গেয়ে ‘ফ্ল্যাশ মব’ করেন।

গত মৌসুমে স্বাধীনতা কাপ খেললেও ফেডারেশন কাপে অংশ নেয়নি বসুন্ধরা কিংস। গতবার স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছিল আবাহনী। আর রানার্সআপ হয়েছিল বসুন্ধরা কিংস। শুধু প্রিমিয়ার লিগেই চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। এমনকি এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়। তবে এবার লিগ শিরোপা ধরে রাখার পাশাপাশি প্রতিটি টুর্নামেন্টে সাফল্য চান বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।

বসন্ধুরা কিংস ছেড়ে এবার অন্য দলে চলে গেছেন মোহাম্মদ ইব্রাহিম, আলমগীর রানা, মাহবুবুর রহমান, ওবায়দুর নবাব, এলিটা কিংসলি, কেষ্ট কুমার, ফাহিম মোর্শেদ, মনসুর আমিন। তবে যুব দলের ফুটবলার পিয়াস আহমেদকে ধারে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Related posts

নোয়াখালীতে জাকির ও দুই ধূমপায়ীকে কিনতে হয়েছে

News Desk

একটি কলম্বো পরীক্ষা হারানো নিঃশব্দে পরীক্ষার ক্যাপ্টেনকে ছেড়ে চলে গেছে

News Desk

এলএ 28 2028 সালের জন্য নতুন অলিম্পিক স্থানগুলির মধ্যে ডজার স্টেডিয়াম ঘোষণা করেছে এবং একটি সম্পূর্ণ ভাণ্ডার লেখার আনুমানিক

News Desk

Leave a Comment