Image default
খেলা

সিপিএলের নবম আসরের তারিখ ও ভেন্যু চূড়ান্ত

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) নবম আসর শুরুর তারিখ ও ভেন্যু নির্ধারণ করে ফেলেছে আয়োজকরা। আগামী ২৮ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসর।

২০২০ সালে সিপিএলের অষ্টম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। এবারের টুর্নামেন্টের ম্যাচগুলো (৩৩টি) হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে।

সিপিএলের চিফ অপারেটিং অফিসার পেটে রাসেল বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত যে ২০২১ সালের টুর্নামেন্টের উইন্ডো চূড়ান্ত করতে পেরেছি। আমি সেন্ট কিস অ্যান্ড নেভিস সরকারকে ধন্যবাদ জানাই এই বছরের আসরটি আয়োজন করতে রাজি হওয়ায়। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ এত ব্যস্ত সূচির মধ্যেও তারা আমাদের জন্য জায়গা করে দিতে সাহায্য করেছেন। আমরা আবারও একটি সফল আসর আয়োজনের আশা করছি।’

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট সিপিএল প্রথম মাঠে গড়ায় ২০১৩ সালে। এরপর আটটি আসর হয়েছে এখন পর্যন্ত। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ত্রিনবাগো নাইট রাইডার্স।

Related posts

Best Real Money Online Casino Sites | April 2024

News Desk

জন রহম LIV গল্ফকে 72-হোল ফরম্যাট ব্যবহার করার জন্য আহ্বান জানিয়েছেন: ‘আমি জানি না আমি এতে একা আছি কিনা’

News Desk

বিতর্কিত আঘাত এবং সাসপেনশনের পরে আজিজ এল শায়েরের ‘অন্যায়’ আচরণের জন্য টেক্সানদের নিক ক্যাসেরিও এনএফএলকে ছিঁড়ে ফেলেছে

News Desk

Leave a Comment