খেলা

সাকিব-তামিমকে ফেরালেও স্বস্তিতে নেই আফগানিস্তান

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। দুই অভিজ্ঞ তামিম ইকবাল ও সাকিব আল হাসান আউট হয়ে গেলেও বেশ ভালো অবস্থানে আছে টাইগাররা। এরই মধ্যে দলীয় স্কোর ১০০ ছাড়িয়ে গেছে।

এই রিপোর্ট লেখার সময় ২৪ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৪ রান। ৪৯ রানে ব্যাট করছেন লিটন দাস ও ১৮ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম।


হতাশ করেছেন সাকিব আল হাসান

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। কিন্তু দলীয় ৩৮ রানের মাথায় মাত্র ১২ রান করে ফজল হক ফারুকির বলে এলবিডব্লিউর শিকার হন তামিম। আগের ম্যাচেও ঠিক একইভাবে আউট হয়েছিলেন তিনি। এরপর তিনে নেমে লিটনের সঙ্গে বেশ সাবলিলভাবে ব্যাট চালাতে থাকেন সাকিব।

দুজনের জুটিটাও (৪৫ রান) ধীরে ধীরে জমে উঠছিল। কিন্তু দলীয় ৮৩ রানের মাথায় প্যাভিলিয়নের পথ ধরেন সাকিব আল হাসান। ১৬তম ওভারে প্রথমবার আক্রমণে এসেই দ্বিতীয় বলে গুগলি ছুড়েন লেগ স্পিনার রশিদ খান। সেটি বুঝে ওঠার আগেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাকিব। আউট হওয়ার আগে তিনি ৩৬ বলে ২০ রান করেন।

Source link

Related posts

এটি মেইন স্টেট থেকে আরও বেশি স্কুলকে বাধা দেয়, খেলাধুলা থেকে ট্রান্সজেন্ডারিং, ডেম নেতৃত্বকে চ্যালেঞ্জ করে এবং ট্রাম্পের সাথে বিচ্ছেদকে বাধা দেয়

News Desk

একটি ভলিবল চ্যাম্পিয়নশিপ ম্যাচ যেখানে একজন হিজড়া খেলোয়াড়কে সমন্বিত করে জাতীয় সঙ্গীত চলাকালীন খেলোয়াড়রা হাঁটু গেড়ে বসে

News Desk

সব ছাড়িয়ে গেলেন অধিনায়ক বাবরের রেকর্ড

News Desk

Leave a Comment