সকালে উইকেট নিতে পারলে জয় সম্ভব: লিটন
খেলা

সকালে উইকেট নিতে পারলে জয় সম্ভব: লিটন

ঢাকা টেস্টে ভারতকে ১৪৫ রানের ছোট টার্গেট দিলেও তৃতীয় দিনের শেষ বিকেলে ভারতের ৪ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ জমে তুলেছে টাইগার বোলাররা। ভারতের জয়ের জন্য প্রয়োজন ১০০ রান। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ৬ উইকেট। তবে সকালে উইকেট নিতে পারলে জেতা সম্ভব বলছেন বাংলাদেশ দলের ব্যাটার লিটন দাস।




তৃতীয় দিনে শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, ‘সকাল সকাল যদি এক-দুইটা উইকেট নিতে পারি, অবশ্যই জেতা সম্ভব। হাতে যতই উইকেট থাকুক, বড় বড় ব্যাটার থাকুক, হাতে উইকেট না থাকলে অনেক কিছু চাইলেই করতে পারবে না। এসেই যদি ২ উইকেট নিয়ে নিতে পারি, এরপর ঋষভ আছে, আইয়ার আছে। অবশ্যই তারা ভালো খেলোয়াড়, তবে চাপে থাকবে।’


লিটন দাস

ম্যাচের এই মুহূর্তে বাংলাদেশ এগিয়ে আছে মনে করছেন লিটন। তিনি আরও বলেন, ‘অবশ্যই, এ মুহূর্তে আমরাই এগিয়ে। তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই। তাদের বরং ভালো পরিকল্পনা থাকতে পারে।’

 

Source link

Related posts

একজন এমএলবি অভ্যন্তরীণ বলেছেন যে সোশ্যাল মিডিয়া এবং প্রেস অ্যাঞ্জেল হার্নান্দেজের অবসরে ভূমিকা পালন করেছিল

News Desk

চিফস বনাম টেক্সানস ভবিষ্যদ্বাণী: ‘সানডে নাইট ফুটবল’ এনএফএল সপ্তাহ 14 বাছাই, মতভেদ এবং বাজি

News Desk

জাজ জাজ চিশলম জুনিয়র। বহিষ্কার হওয়ার পরে পোস্টে সোশ্যাল মিডিয়ায় ইয়াঙ্কিস এমএলবি নীতি

News Desk

Leave a Comment