Image default
খেলা

শ্রীলঙ্কা সিরিজ: চট্টগ্রাম ও মিরপুরে দুই টেস্ট

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি।

ঘোষিত সূচি অনুযায়ী সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামী ১৫ মে ম্যাচটি শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৩ মে।

টাইগারদের বিপক্ষে সিরিজের মূল লড়াইয়ে নামার আগে দুই দিনের একটি প্রস্ত্ততি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। আগামী ১১-১২ মে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সফরকারীদের প্রস্ত্ততি ম্যাচ।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৫ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। চার ম্যাচে তাদের জয় দুটি। এদিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে চার ম্যাচ খেলে বাংলাদেশ পেয়েছিল একটি জয়।

Source link

Related posts

ট্যানার এনগস্ট্র্যান্ড হ’ল জেটস ধাঁধা যা নির্মম দিক পরিবর্তন করার জন্য চার্জ করা হয়

News Desk

গিলগোস আলেকজান্ডার চা আমেরিকান পেশাদার লিগের শিরোনামের পরে $ 285 মিলিয়ন ডলার মূল্যের একটি রেকর্ড চুক্তি পেয়েছে

News Desk

ডেভ রবার্টস বলেছেন মার্ক ওয়াল্টার লেকারদের বহুবর্ষজীবী প্রতিযোগী শিরোনামে সহায়তা করবে

News Desk

Leave a Comment