Image default
খেলা

শেষ হলো ৫ম রানার প্রেসিডেন্ট গলফ টুর্নামেন্ট

ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে তিনদিনব্যাপী ‘৫ম রানার প্রেসিডেন্ট গলফ টুর্নামেন্ট-২০২২১’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

টুর্নামেন্টে এস এম আব্দুল্লাহ ফারাবি চ্যাম্পিয়ন ও ব্রিগেডিয়ার জেনারেল শাহ্-নূর-জিলানী রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। অপর দিকে লেডিস উইনার হন মিসেস লি ইয়ং কিয়ং।



এ সময় টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড় ছাড়াও উপস্থিত ছিলেন, কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, রানার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান, ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবু মো. সাইদুর রহমান, ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেন ও রানার গ্রুপ অব কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।

টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি ও বিদেশি সদস্যগণসহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় ৬৭০ জন গলফার অংশগ্রহণ করেন।

Source link

Related posts

ডেজ ব্রায়ান্ট ব্যয়বহুল ত্রুটির পরে তিরস্কার করার জন্য জরিমানা কার্ডিনাল কোচের জন্য ‘সফট ওয়ার্ল্ড’ কে দোষ দিয়েছেন

News Desk

2025 লাইভ প্লেয়ার চ্যাম্পিয়নশিপটি কীভাবে বিনামূল্যে দেখুন: সম্প্রচার, সময়সূচী

News Desk

ডিলন মিচেল আশ্চর্যজনক পদক্ষেপে সেন্ট জনসের তৃতীয় অধিনায়ক মনোনীত করেছেন

News Desk

Leave a Comment