Image default
খেলা

শিরোপার ছক্কা হাঁকাবেন রোহিত, এমন টাই বিশ্বাস রাহুল চাহারের

আসন্ন আইপিএলের এবারের আসরেও যে মুম্বাই শিরোপা জিতবে এমনটাই বিশ্বাস দলটির লেগ স্পিনার রাহুল চাহারের। একইসঙ্গে তিনি এটিও বিশ্বাস করেন যে শিরোপার ছক্কা হাকাবে অধিনায়ক রোহিত।

চাহারও ক্রমে হয়ে উঠেছেন এই দলের গুরুত্বপূর্ণ অংশ। সবশেষ দুই আসরে দলের টানা দুই শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। ২০১৯ আসরে নেন তিনি ১৩ উইকেট, ২০২০ আসরে ১৫ উইকেট।

এবারের আসর শুরুর আগেও বেশ আত্মবিশ্বাসী চাহার। ট্রফি হাতে রোহিতের ছবি এখনই চোখে ভাসছে ২১ বছর বয়সী এই লেগ স্পিনারের। একইসঙ্গে দলও যে কতটা শক্তিশালী তা মনে করাতে ভোলেননি তিনি।

রাহুল বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে মুম্বাই ইন্ডিয়ান্স ষষ্ঠ শিরোপা জিতবে। ছেলেরা যেভাবে পারফর্ম করছে এবং যেমন ফর্মে আছে, বিশেষ করে রোহিত ভাইয়া, হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া, ইশান কিষান ও সূর্যকুমার, দল দারুণ শক্তিশালি।’

তিনি আরো বলেন, ‘টানা তৃতীয় আর সবমিলিয়ে ষষ্ঠ শিরোপা জয়ে এই দলই ফেবারিট। আমি নিশ্চিত, এবার রোহিত ভাইয়া শিরোপার ছক্কা মারবেন।’

Related posts

স্বর্গের সম্ভাবনার জন্য সুফিস, বিকল্পগুলি: মঙ্গলবার সেরা বেটস, ভবিষ্যদ্বাণী

News Desk

জেরিট কোল ইয়াঙ্কিসের পরবর্তী পুনর্বাসন পদক্ষেপের জন্য প্রস্তুত পরিকল্পনা এখনও তরল: ‘খুব উত্সাহজনক’

News Desk

ট্রাম্প প্রোবের মাঝখানে ক্যালিফোর্নিয়ায় মেয়েদের জন্য স্পেয়ার স্পোর্টস বাস্কেটবল খেলা মিস করেছে, বিক্ষোভকারীরা – এবং দলটি 26 টির ক্ষতি করেছে

News Desk

Leave a Comment