লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন আফ্রিদি
খেলা

লম্বা সময়ের জন্য ছিটকে যাচ্ছেন আফ্রিদি

দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। রবিবার মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ক্যাচ নেওয়ার সময় হাঁটুর চোটে পড়েন আফ্রিদি। এরপর বোলিংয়ে ফেরার চেষ্টা করলেও এক বল করেই মাঠের বাইরে চলে যান তিনি। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হাঁটুর চোটে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও তাকে পাবে না পাকিস্তান। আফ্রিদির ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দেশে ফেরার পর এ ব্যাপারে পিসিবি আনুষ্ঠানিক বিবৃতি দেবে বলে জানা গেছে।



গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন আফ্রিদি। এরপর তাকে দীর্ঘ সময় থাকতে হয় মাঠের বাইরে। গত পরশু একই জায়গায় আবার চোট পান তিনি। ইনিংসের ১৩তম ওভারে লং অফ থেকে ছুটে এসে হ্যারি ব্রুকের ক্যাচ নেওয়ার সময় ঐ হাঁটুতে ভর দিয়ে চোটে পড়তে হয় তাকে। ব্যথার ভাবটা চোখেমুখে স্পষ্ট ফুটে ওঠে তার। ফিজিওর সঙ্গে উঠে যান। মাঠে ফিরে ১৬তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন তিনি। তবে ভুগছিলেন। তাই ১ বল করেই আবারও উঠে যেতে হয় তাকে।

Source link

Related posts

বিসিসিআইয়ের অনুরোধের পরে অবসর গ্রহণের সিদ্ধান্তে আটাল কোহলি

News Desk

ডেভিস ইএসপিএন থেকে খাবার গ্রহণ করেন যদি স্পোর্টস মিডিয়া শেডিউর, ডিওন স্যান্ডার্সের প্রতিরক্ষামূলক হয় তবে

News Desk

দশম দিনের জন্য fwamous স্পোর্টস প্রচার

News Desk

Leave a Comment