Image default
খেলা

ম্যাচ হেরে শাহরুখের তোপের মুখে মরগ্যান,রাসেলরা

ম্যাচটা তো কলকাতা নাইট রাইডার্সের হাতের মুঠোতেই! ২৯ বলে দরকার ছিল মাত্র ৩১ রান। সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিকদের মতো তারকারা আছেন দলে। কাজটা কি খুব কঠিন ছিল? তবু কলকাতা লক্ষ্যটা তাড়া করতেই পারল না।

তবে দলের হারার ধরনও বেশ উদ্বেগজনক হওয়ার কথা শাহরুখ খানের জন্য। দলের তারকাখচিত মিডল অর্ডার যে রান পাচ্ছে না আদৌ! মঙ্গলবার রাতে ১৫৩ রানের লক্ষ্যটা নিতিশ রানা ও শুবমান গিলের কল্যাণে ছোটই হয়ে এসছিল কলকাতার কাছে।

কিন্তু কলকাতার মিডল অর্ডার যে সহজ কাজটাই করতে পারল না! শেষ পাঁচ ওভারে রান নিতে পেরেছে মোটে ২২, ফলে হারের বিস্বাদও নিতে হয় দলটিকে।

এরপরই এল মালিক শাহরুখ খানের এক টুইট। যেখানে নিজের হতাশা ঝেড়ে বলিউড বাদশাহ লিখেন, ‘হতাশাজনক পারফরম্যান্স। অন্তত ভক্ত-সমর্থকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পার তোমরা।’

Related posts

বন্য মুহূর্তে একজন অধিনায়ক খেলোয়াড়কে ঘুষি মারার জন্য আমন-রা সেন্ট ব্রাউনকে জরিমানা করা হয়েছে

News Desk

মাস্টার্স চ্যাম্পিয়ন্স ডিনারের অনুপস্থিতির জন্য টাইগার উডসের কারণ প্রকাশ করা: “এখনও তার পায়ে ওজন রাখা সম্ভব নয়”

News Desk

বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল খেলোয়াড় ডেং মায়ার, 22, ডুবে যাওয়া দুর্ঘটনায় মারা যায়

News Desk

Leave a Comment