Image default
খেলা

মুমিনুলদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার, ফিরেছেন ম্যাথিউস

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগে সময় বেশি নেই আর। এরই মধ্যে সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এক সিরিজ বাদে অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ফিরেছেন দলে। ১৮ জনের এই দলে নতুন মুখ হিসেবে ঢুকেছেন বাঁহাতি স্পিনার প্রভিন জয়াবিক্রমা।

চোটের কারণে এ সিরিজে নেই লাসিথ এম্বুদেনিয়া, তার জায়গাতেই দলে ঢুকেছেন প্রভিন। তবে এই সিরিজ দিয়ে দলে ফিরেছেন ম্যাথিউজ, তার সঙ্গে ফিরেছেন লাহিরু কুমারাও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বশেষ সিরিজে ম্যাথিউজ ছিলেন না পারিবারিক কারণে, আর কুমারা খেলেননি করোনায় আক্রান্ত হয়ে।

তবে এই সিরিজেও একজনকে পারিবারিক কারণে হারাচ্ছে লঙ্কানরা। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দুশমন্থ চামিরা। প্রথম টেস্টে ২১ এপ্রিল মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৯ এপ্রিল। দুটো ম্যাচেই ভেন্যু পাল্লেকেলে।

Related posts

ফ্র্যাঙ্কি লোভোকে লিডারদের থেকে সাসপেন্ড করা হয়েছে এমন ট্যাকল দেখুন

News Desk

চিতাবাঘের অধিনায়ক অ্যালকেন্ডার পার্কভ প্রথম স্ট্যানলি কাপের পরে অনুপ্রেরণার অভাব রয়েছে তবে এখন তিনি পরপর তিনজন নিযুক্ত হন

News Desk

টেনিস কিংবদন্তি মার্টিনা নবরতিলোভা ডেমোক্র্যাটদের জিজ্ঞাসা করেছেন যে তারা এমন পুরুষদের ছেড়ে দিতে চান যারা জানেন যে তারা যে তারা হয়ে আছেন “

News Desk

Leave a Comment