Image default
খেলা

মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন পগবা-আমাদ

ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলককে কেন্দ্রে করে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলি আগ্রাসন থামাতে সরব বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা। শুরু থেকেই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে আসছেন ক্রিকেট, ফুটবলসহ ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্তরা। এ ছাড়া খেলা শেষে ম্যাচে ফিলিস্তিনের পতাকা উড়িয়েও প্রতিবাদে অংশ নিচ্ছেন অনেকেই। তারই ধারাবাহিকতায় এবার ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তারকা ফুটবলার।

মৌসুমের শেষ হোম ম্যাচের পর ফিলিস্তিনের পতাকা ওড়িয়ে মাঠ প্রদক্ষিণ করতে দেখা যায় পল পগবা ও আমাদ দায়ালোকে। মঙ্গলবার রাতে ফুলহামের সঙ্গে ড্রয়ের পর গ্যালারি থেকে ম্যান ইউর এক ভক্তের কাছ থেকে পতাকাটা পেয়ে ওড়াতে শুরু করেন তারা। এরপর মাঠ ছাড়েন পগবারা।

এর আগে এক টুইট বার্তায় পগবা লিখেছিলেন, ‘পৃথিবীর প্রয়োজন শান্তি ও ভালোবাসা। অতি দ্রুত সহায়তা পৌঁছাবে। সবাইকে একে অপরকে ভালোবাসতে হবে।’

Related posts

মাস্টার্স, আইবিএম রিয়েল-টাইমে টুর্নামেন্টের ফুটেজ ট্র্যাক করতে হোল ইনসাইটসের সাথে ফ্যানের অভিজ্ঞতা বাড়ায়

News Desk

ট্রাম্পের বিশ্ববিদ্যালয় ক্রীড়া কমিটি প্রতিষ্ঠার জন্য গুজবের মধ্যে এনসিএএ -র কোনও প্রেসিডেন্ট ‘

News Desk

স্লিপার ফ্যান্টাসি NYPBONUS প্রোমো কোড: Mavericks বনাম থান্ডারের জন্য বিনামূল্যে $20 + 100% ডিপোজিট $100 পর্যন্ত পান

News Desk

Leave a Comment