Image default
খেলা

ভারতে নয়, আরব আমিরাতেই হতে পারে টি২০ বিশ্বকাপ

সরকারিভাবে এখনো ঘোষণা করা হয়নি। কিন্তু শোনা যাচ্ছে টি২০ বিশ্বকাপ ভারত থেকে সরে সংযুক্ত আরব আমিরাতে হতে চলেছে। এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। শেষ হবে ১৪ নভেম্বর।

আইপিএল-এর ঠিক পরেই টি২০ বিশ্বকাপ শুরু করার ভাবনাচিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইপিএল-এর বাকি অংশ যে আমিরাতে হবে, তা এর মধ্যেই ঘোষণা করে দেয়া হয়েছে। আইপিএল ফাইনাল হওয়ার কথা ১৫ অক্টোবর। টি২০ বিশ্বকাপ সরানোর ব্যাপারে আইসিসিকে সরাসরি ভারতীয় বোর্ড কিছু না জানালেও, পরিকল্পনা ছকে নেওয়া হয়ে গিয়েছে।

আপাতত যা ঠিক হয়েছে তাতে আমিরাতের পাশাপাশি ওমানে টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা হবে। প্রথম রাউন্ডের আটটি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল সুপার ১২-এর জন্য যোগ্যতা অর্জন করবে। এই আটটি দলের মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, ওমান, নামিবিয়া, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাপুয়া নিউ গিনি।

সুপার ১২-এ থাকবে ৩০টি ম্যাচ, যা শুরু হওয়ার কথা ২৪ অক্টোবর থেকে। ৬টি দলের দু’টি গ্রুপ তৈরি হবে। আমিরশাহির তিনটি মাঠে খেলা হবে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Related posts

মার্কিন যুক্তরাষ্ট্রের দল, হাসপাতালে ভর্তির পরে কানাডার বিপক্ষে ফাইনাল ম্যাচ থেকে ব্রুইনস চার্লি ম্যাকএভয় তারকা স্ক্র্যাচ করেছে

News Desk

আইসিই বিক্ষোভের মধ্যে ওয়াইল্ডের কাছে ওভারটাইম ক্ষতির আগে কানাডিয়ান খেলোয়াড়দের মিনেসোটায় সতর্কতা অবলম্বন করতে বলেছে: প্রতিবেদন

News Desk

ফক্স নিউজ স্পোর্টস হাডল নিউজলেটার: ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহিলা’ ট্রান্সজেন্ডার কেলেঙ্কারিকে সম্বোধন করে, আমেরিকান ফেন্সিং আস্থা চায়

News Desk

Leave a Comment