ভারতের কাঁটা ঘায়ে শোয়েবের নুনের ছিটা
খেলা

ভারতের কাঁটা ঘায়ে শোয়েবের নুনের ছিটা

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি ভারত। ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে তারা। প্রথমে ব্যাট করে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। ১৬৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে অধিনায়ক বাটলার ও অ্যালেক্স হেলসের ঝড়ো ব্যাটিংয়ে ২৪ বল হাতে রেখে ১০ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। 




ভারতের এমন হারে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিলেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আক্তার। ভারতের হারের পর টুইটারে এক ভিডিওবার্তা পোস্ট করেন তিনি। সেই ভিডিওবার্তায় শোয়েব বলেন, ‘এটা ভারতের জন্য খুব লজ্জার পরাজয়। তারা ভয়ংকর রকম বাজে পারফর্মেন্স করেছে। পরাজয় তাদের প্রাপ্যই ছিল। তারা ফাইনালে ওঠার যোগ্যতাও রাখে না। তারা আজ খুব বাজেভাবে হেরেছে। কন্ডিশন ছিল পেসারদের অনুকূলে, কিন্তু ভারতীয় দলে কোনো এক্সপ্রেস গতির পেসার নেই।’

 

ভারতের একাদশ নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, ‘ভারত একটি ম্যাচেও স্পিনার চাহালকে নামানো হয়নি! ভারতের দল নির্বাচন ছিল বিভান্তিকর। এটা ভারতের জন্য বাজে একটা দিন ছিল।’ 

 

Source link

Related posts

ড্যান লে প্যাটার্ড বিশ্বাস করেন যে যৌন নির্যাতন কেলেঙ্কারির পরে শানিন শার্প ইএসপিএন -তে শেষ হয়েছে

News Desk

Cal Raleigh এর উত্তরাধিকার শুধুমাত্র সিয়াটেল একটি ওয়ার্ল্ড সিরিজ বার্থ কাছাকাছি ইঞ্চি বৃদ্ধি

News Desk

সুপার বোল থ্রি পিট? নেতারা লেকারদের পাশাপাশি ইতিহাস তৈরি করার চেষ্টা করছেন

News Desk

Leave a Comment