Image default
খেলা

ভারতীয় দলে ডাক পেলেন শাহরুখ খান

শিরোনাম দেখে আবার এটা মনে করবেন না যে, বলিউড কিংবদন্তী শাহরুখ খান ভারতের ক্রিকেট দলে ডাক পেয়েছেন। যিনি ডাক পেয়েছেন তিনি তামিলনাড়ু থেকে ওঠে আসা ২৫ বছর বয়সী ক্রিকেটার। আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে প্রথমবারের মতো ভারতীয় স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

আজ (৬ ফ্রেবুয়ারি) থেকে শুরু হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। এতদিন স্কোয়াডের সঙ্গে নেট বোলার হিসেবে ছিলেন শাহরুখ খান। ৪ জন ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় আরও দুইজনকে ওয়ানডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। তারা হলেন- ইশান কিষাণ ও শাহরুখ খান।

এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি প্রথম ওয়ানডের জন্য ঈশান কিষাণ ও শাহরুখ খানকে দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (৬ ফ্রেবুয়ারি) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই দুইজন থাকবেন ভারতীয় স্কোয়াডে।’

Source link

Related posts

কার্ডিনাল সোশ্যাল মিডিয়া রাসেল উইলসনের প্রাক-সিজন জয়ের পর ভলিবল ড্রিলকে উপহাস করছে; পোস্টটি পরে মুছে ফেলা হয়

News Desk

দেশপ্রেমিকদের মাইক ভ্রাবেল ড্রেক মে ইনজুরির প্রশ্নগুলি বন্ধ করে দিয়েছেন, সুপার বোলের আগে ‘কেউ নয় 100%’ বলেছেন

News Desk

ক্রিস পলের “সংস্কৃতি-নির্মাণ” হ্যালোইন পার্টি তার ক্লিপারস সতীর্থদের কাছ থেকে দুঃখজনক ভোট পেয়েছিল

News Desk

Leave a Comment