বেলজিয়ামকে হারিয়ে গ্রুপ 'এফ' জমিয়ে তুললো মরক্কো
খেলা

বেলজিয়ামকে হারিয়ে গ্রুপ 'এফ' জমিয়ে তুললো মরক্কো

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামকে দুই গোলে হারিয়েছে মরক্কো। বাংলাদেশ সময় সন্ধ্যে ৭ টায় আল থুমামা স্টেডিয়ামে মাঠে নামছে দু’দল। গোলশূন্য থেকে প্রথমার্ধ শেষ করে দু’দল। বিরতি থেকে ফিরে জোড়া গোলের দেখা পায় মরক্কো।




ম্যাচের প্রথম মিনিটেই আক্রমণে যায় মরক্কো। ডান দিক থেকে বল নিয়ে গিয়ে ক্রস করেন হাকিম জিয়েজ। তবে তা ধরা পরে বেলজিয়ামের গোলরক্ষক কোর্তোয়ার গ্লোভসে। ম্যাচের ৫ মিনিটে ডান বাম দিক থেকে বাড়ানো বলে গোলমুখে শট করেন মিচি বাথসুয়াই। তবে তা দারুন সেভে দলকে রক্কাহ করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এর পরেই পর পর দুইটি কর্নার আদায় করে বেলজিয়াম।



শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে উত্তাপ ছড়াতে থাকে দু’দল। ম্যাচের ১১ মিনিটে ডি বক্সের সামান্য বাইরে ডি ব্রুইনকে ফাউল করার কারণে ফ্রি কিক পায় বেলজিয়াম। তবে সেই ফ্রি কিক থেকে সুবিধা করতে পারেনি বেলজিয়াম। একের পর এক আক্রমণে মরক্কো রক্ষণভাগকে ব্যস্ত রাখে বেলজিয়াম। ম্যাচের ১৯ মিনিটে ডি বক্সের বাইর থেকে শট করেন মিচি বাথসুয়াই। কিন্তু তা সহজেই নিজের গ্লোভসে নেন ইয়াসিন বোনো। 



ম্যাচের ২৮ মিনিটে সাজানো আক্রমণে উঠে মরক্কো। ডি বক্সের ভেতর থেকে সোফিয়ান বোফালের নেওয়া শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ম্যাচের ৩৫ মিনিটে ডান দিক থেকে অ্যাটাকে যায় মরক্কো। বল নিয়ে গিয়ে ডি বক্সের ভেতর থেকে নেওয়া আশরাফ হাকিমির শট চলে যায় পোস্টের বাইর দিয়ে।



 ম্যাচের অতিরিক্ত সময়ে পাওয়া ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান হাকিম জিয়েজ। কিন্তু তা অফ সাইডে তা গোল বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত গোল না হলে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় বেলজিয়াম ও মরক্কো।



বিরতি থেকে ফিরেই গোলের লক্ষ্যে মরিয়া হয়ে খেলতে থাকে দু’দল। ম্যাচের ৫৬ মিনিটে ডান দিক থেকে অ্যাটাকে যায় মরক্কো। সোফিয়ান বোফালের নেওয়া শট চলে পস্টের সামান্য বাইর দিয়ে। ম্যাচের ৬৩ মিনিটে ফের আক্রমণে যায় মরক্কো। গোলের সুযোগ তৈরী করলেও তা থেকে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। অন্যদিকে ম্যাচের ৬৪ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ড্রাইস মার্টিনেসের নেওয়া শট আটকে দেন ইয়াসিন বোনো।



ম্যাচের ৭৩ মিনিটে গোলের দেখা পায় মরক্কো। ডান দিক থেকে পাওয়া ফ্রি কিক থেকে ডিরেক্ট শটে গোল করে মরক্কোকে এগিয়ে দেন আবদেলহামিদ সাবিরি। তার গোলে ম্যাচে প্রথম লিড পায় মরক্কো। ম্যাচে পিছিয়ে পরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বেলজিয়াম। ম্যাচের ৮২ মিনিটে পাওয়া কর্নার থেকে ভেসে আসা বলে হেড করেন থমাস জ্যান ভ্যারটোনগার। তবে তা চলে যায় পোস্টের বাইর দিয়ে। 



ম্যাচের ৮৫ মিনিটে আক্রমণে যায় মরক্কো। তবে তা আটকে দেন বেলজিয়ামের ডিফেন্ডাররা। অন্যদিকে গোলের জন্য মরিয়া হয়ে মরক্কো রক্ষণে একের পর এক আক্রমণ চালায় বেলজিয়াম।



ম্যাচের ৯০ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে গোলের সুযোগ তিরী করে আবদেররাজাক হামদাল্লাহ। কিন্তু তা আটকে দেন কোর্তোয়া। ম্যাচের অতিরিক্ত সময়ে ফের কাউন্টার অ্যাটাক থেকে গোল করে মরক্কোর লিড বাড়িয়ে দেন বদলি নামা জাকারিয়া আবুখলাল।



আর এই গোলের সঙ্গে ম্যাচ থেকে ছিটকে যায় বেলজিয়াম। আর কোন গোল না হলে দুই গোলের ২-০ গোলের ব্যবধানে জয় পায় মরক্কো।

Source link

Related posts

বাংলাদেশ বিমানের দুর্ঘটনায় পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়রা কাঁদে

News Desk

অফসিজন আসার সাথে সাথে বিতর্কিত ইমেলগুলি থেকে এনএফএল দলগুলি জন গ্রুডেনের উপর ‘বিস্তৃত হোমওয়ার্ক’ করছে: রিপোর্ট

News Desk

দেম্বেলেকে নিয়েই চলতে চান জাভি

News Desk

Leave a Comment