Image default
খেলা

বেনজেমার চোট নিয়ে উদ্বিগ্ন ফ্রান্স

ইউরোর জমজমাট লড়াইয়ে প্রথম ম্যাচে মাঠে নামার ঠিক এক সপ্তাহ আগে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স শিবিরে অশনি সংকেত। মঙ্গলবার বুলগেরিয়ার বিরুদ্ধে ইউরোর আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।

এ নিয়ে রীতিমত দুশ্চিন্তায় দিদিয়ের দেশম। ওয়েলসকে প্রথম প্রস্তুতি ম্যাচে হারানোর পর এদিন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বুলগেরিয়াকে ৩-০ গোলে হারাল ‘দ্য ব্লুজ’রা; কিন্তু এই জয়ের সঙ্গে কাঁটা হয়ে বিধে রইল বেনজেমার চোট।

বুলগেরিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩৭ মিনিটে চোট পান রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার বেনজেমা। প্রতিপক্ষ ডিফেন্ডার ইভান তুরিতসভের সঙ্গে বল দখলের লড়াইয়ে হাঁটুতে আঘাত লাগে তার। এরপর আর খেলা চালিয়ে নিতে পারেননি রিয়াল স্ট্রাইকার।

তার পরিবর্তে মাঠে নামেন অলিভিয়ের জিরু। মেডিক্যাল স্টাফদের কাঁধে চড়ে মাঠ ছাড়েন বেনজেমা। তার চোট কতটা গুরুতর সে বিষয়ে স্পষ্ট কিছু এখনও জানা যায়নি, তবে ৩৩ বছরের এই স্ট্রাইকারের চোটে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা ফরাসি শিবিরে।

কোচ দিদিয়ের দেশম ম্যাচের পর জানিয়েছেন, ‘হাঁটুর উপর মাংসপেশিতে আঘাত পেয়েছে বেনজেমা। মনে হচ্ছে পেশি শক্ত হয়ে গেছে, তাই আমরা আর কোনও ঝুঁকি নিইনি। আপাতত মেডিক্যাল স্টাফদের তত্ত্বাবধানেই রয়েছে সে।’

উল্লেখ্য, ৬ বছর পর ফ্রান্সের জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে করিম বেনজেমার। যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১৫ সালে জাতীয় দল থেকে বহিষ্কার হতে হয়েছিল তাকে। সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে চোখধাঁধানো গোলস্কোরিং রেকর্ড দেখে তাকে দূরে ঠেলে রাখতে পারেননি কোচ দেশম। যে কারণে আবারও ফ্রান্স দলে ডেকে নেন তাকে।

Related posts

কালেব উইলিয়ামস বিয়ার্স ইন্টারসেপশন নিয়ে ডিজে মুরের সাথে ‘ভুল যোগাযোগ’ ব্যাখ্যা করেছেন

News Desk

ফ্যানডুয়েল: 5 ডলার, বার্সেলোনার বিপক্ষে নিউক্যাসলের হয়ে আপনার বেট জিতলে অতিরিক্ত স্টেকগুলির 300 ডলার পান

News Desk

দ্য সেন্টস রুকি কোয়ার্টারব্যাক তার স্ত্রীর অকপট প্রতিক্রিয়া প্রকাশ করে যখন তাকে স্টার্টার নাম দেওয়া হয়

News Desk

Leave a Comment