Image default
খেলা

বৃষ্টিতে ভেসে গেলো ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা ভুলে আজ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হওয়ার অপেক্ষায় ছিল নিউজিল্যান্ড-ভারত। দুই সেমিফাইনালিস্টের রোমাঞ্চে জল ঢেলে দিয়েছে বৃষ্টি। ওয়েলিংটনে টসটাও করা যায়নি। টানা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে সিরিজের প্রথম ম্যাচ।

বৃষ্টির কারণে সরানো যায়নি কভারও। খেলোয়াড়রা দুই পাশে বসে শুধু অপেক্ষার প্রহর গুণেছেন আর নিজেদের মতো সময় কাটিয়েছেন।

সিরিজের পরের দুই টি-টোয়েন্টি রবিবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ হবে মাউন্ট মঙ্গানুইয়ে, তৃতীয়টি নেপিয়ারে।

নিউজিল্যান্ড সফরে অবশ্য সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই খেলতে এসেছে ভারত। বিশ্রামে রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মতো তারকারা। টি-টোন্টিয়ে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া, ওয়ানডেতে শিখর ধাওয়ান। কোচ রাহুল দাব্রিড়কেও বিশ্রাম দেওয়া হয়েছে। অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্ণণ।

 

Related posts

কে 2025 NFL ফ্রি এজেন্সিতে তাদের অর্থ প্রদান করেছে — এবং কে 2026 সালে নগদ দেওয়ার জন্য সেট করা হয়েছে

News Desk

রবার্ট সালা, লিয়াম কুইন, জাগুয়ার “আইন” ব্যানার অভিযোগের পরে একটি উত্তপ্ত প্লেটে প্রবেশ করা হয়েছে।

News Desk

ক্যাভালিয়ার্সের বিপক্ষে মরসুমের শেষে 55 পয়েন্ট হিট হিট হ’ল “সেরা পদে পদত্যাগ”: চার্লস বার্কলে

News Desk

Leave a Comment