Image default
খেলা

করোনায় আক্রান্ত হয়ে বিসিবির সাবেক পরিচালক আব্দুল গফুরের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার ভোর ৪টায় রংপুর করোনা ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস. এম. নূরুন নবী গফুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গফুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ শুক্রবার ভোরে তিনি মারা যান। গফুরের শ্বাসকষ্টসহ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ছিল।

পারিবারিক সূত্র জানায়, গত ২ এপ্রিল শারীরিক অসুস্থতা নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন গফুর। পরে সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা শনাক্ত হয়। এরপর থেকে সেখানকার ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Related posts

র্যামসের সুপার বোল আশা তাদের এনএফসি চ্যাম্পিয়নশিপে সিহকসের কাছে হেরে যাওয়ার কারণে ভেস্তে গেছে

News Desk

Quinn Ewers খসড়া প্রবেশ করার আগে একটি $8 মিলিয়ন স্থানান্তর প্রস্তাব প্রত্যাখ্যান

News Desk

ডেভ রবার্টস ব্যাখ্যা করেছেন যে দ্বিতীয় খেলায় এর আগে কেন ডডজার্স দল রোকি সাসাকির জন্য ব্যবহৃত হয় না

News Desk

Leave a Comment