Image default
খেলা

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড সূচি প্রকাশ করছে না দেখে, বাংলাদেশ দল অনেক কিছুই করতে পারছে না- মঙ্গলবার সকালেই জাগো নিউজের সঙ্গে আলাপে এমনটাই জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

অপেক্ষা আর না বাড়িয়ে মঙ্গলবার রাতেই বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যেখানে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সফরটি শুরু হবে টেস্ট ম্যাচ দিয়ে। যা মাঠে গড়াবে ৭ জুলাই থেকে।

এরপর হবে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচ। এই ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৬, ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে সফরের সমাপ্তি টানবে বাংলাদেশ। কুড়ি ওভারের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ জুলাই।

সবগুলো ম্যাচই হবে দিনের আলোয়। বাংলাদেশ সময় দুপুর দেড়টা থেকে হবে ওয়ানডে ও টেস্ট ম্যাচ। আর টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টা থেকে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে এ খবর। বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)

একমাত্র টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট

প্রথম টি-টোয়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টোয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট

এর বাইরে টেস্টের আগে ৩ ও ৪ জুলাই একটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজের আগে ১৪ জুলাই হবে একদিনের প্রস্তুতি ম্যাচ। সবগুলো ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

Related posts

জায়ান্টরা এনএফএল 2025 খসড়াতে কিউবিতে কী করতে পারে

News Desk

নিক্স মিডঞ্চিং রিপোর্ট কার্ড: প্রাথমিক অনিশ্চয়তার পরে ইতিবাচক লক্ষণগুলি

News Desk

কোড BETMGM বোনাস পোস্টবেট: পূর্বরূপ লেকার্স বনাম। লেকার্স বনাম টিম্বারওয়ালভস, ভবিষ্যদ্বাণী

News Desk

Leave a Comment