Image default
খেলা

বাংলাদেশ-আফগানিস্তান প্রথমার্ধ গোলশূন্য

কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ। ম্যাচের এখন মধ্যবিরতি। প্রথমার্ধের ৪৫ মিনিটে কোনো পক্ষই গোল করতে পারেনি।

শক্তিশালী আফগানদের বিপক্ষে শুরু থেকে রক্ষণকে প্রাধান্য দিয়ে খেলেছে বাংলাদেশ। যে কারণে আফগানরাও বেশি সুযোগ তৈরি করেছে। তবে বাংলাদেশের ডিফেন্ডাররা প্রথমার্ধে ভালোভাবেই ঠেকিয়ে রেখেছে আফগানদের।

গোলরক্ষক আনিসুর রহমান জিকোও বেশ কয়েকটি পরীক্ষায় সফলভাবে উৎড়ে গেছেন। ফলে ০-০ সমতা নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করবে দুই দল।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল ইসলাম রাফি, তারিক কাজী, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, সোহেল রানা, রাকিব হোসেন, বিপলু আহমেদ, মতিন মিয়া।

Related posts

প্রাক্তন আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন তারকা বলেছেন:

News Desk

যিশাইয় সম্ভবত বলতে পারেন যে রাভেন 2025 আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশন মরসুমে প্রবেশ করছেন কঠিন বাছাইপর্বের পরে বেসিকগুলিতে নতুন করে ফোকাস নিয়ে।

News Desk

2024 ওয়েলস ফার্গো চ্যাম্পিয়নশিপের জন্য সেরা বাজি এবং ভবিষ্যদ্বাণী: পিজিএ ট্যুর অডস এবং বাছাই

News Desk

Leave a Comment