Image default
খেলা

ফিফার র‌্যাঙ্কিংয়ে নাম উঠলো বাংলাদেশ নারী ফুটবল দলের

দুই বছরেরও বেশি সময় ধরে না খেলেও ফিফার র‌্যাঙ্কিংয়ে নাম উঠলো বাংলাদেশ নারী ফুটবল দলের। সর্বশেষ ২০১৯ সালের ২০ মার্চ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে খেলেছিলেন সাবিনা-মারিয়ারা।

দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না খেলায় গত বছরের ১৮ ডিসেম্বরে ঘোষিত র‌্যাঙ্কিংয়ে ছিল না বাংলাদেশের নাম। কিন্তু চার মাস পর শুক্রবার ঘোষিত র‌্যাঙ্কিংয়ে ঢুকে গেছেন বাংলাদেশের মেয়েরা। মেয়েদের র‌্যাঙ্কিংয়ে ঢুকায় অনেকে অবাক হয়েছেন। বতর্মানে বাংলাদেশ দলের অবস্থান ১৩৭তম।

এর আগে ২০২০ সালের ১৪ আগস্ট ঘোষিত তালিকায় সাবিনাদের অবস্থান ছিল ১৩৪তম।

জাতীয় দলের ব্যস্ততা না থাকলেও বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশ প্রায়ই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলে। তবে বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোতে র‌্যাঙ্কিংয়ের বিচার করা হয় না। না খেলেও ফিফা র‌্যাঙ্কিংয়ে মেয়েদের ঢোকার ব্যাখ্যা দিলেন বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘আগে নিয়ম ছিল ১৮ মাস আন্তর্জাতিক ম্যাচ না খেললে র‌্যাঙ্কিংয়ের বাইরে চলে যাবে যে কোনো দেশ। এখন ফিফা নিয়ম পরিবর্তন করে ৪৮ মাস করেছে। যে কারণে আমরা র‌্যাঙ্কিংয়ে ঢুকে গেছি।’

Related posts

লেব্রন জেমসের ঐতিহাসিক পয়েন্ট স্ট্রিকের চমকপ্রদ শেষ হওয়ার পরে এনবিএ বেটর $ 15,000 বাজি হারিয়েছে

News Desk

দক্ষিণ আফ্রিকা লুঙ্গিতে চূড়ান্ত পরীক্ষা চ্যাম্পিয়নশিপ ঘোষণা করেছে

News Desk

রেঞ্জার্সের মাইক সুলিভান ম্যাথু শেফটের “একক ব্রেকআউট” এর জন্য প্রশংসা ছাড়া আর কিছুই নেই।

News Desk

Leave a Comment