ফাইনালে গুজরাট টাইটান্স
খেলা

ফাইনালে গুজরাট টাইটান্স

এবার আইপিএলে প্রথমবার খেলছে গুজরাট টাইটান্স। শুরু থেকেই দাপট দেখিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে। মঙ্গলবার (২৪ মে) অনুষ্ঠিত প্রথম কোয়ালিফায়ারেও রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় পেয়েছে তারা। এর মধ্য দিয়ে ফাইনালে পৌঁছে গেলো হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলটি।

এদিন, টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাজস্থান রয়্যালস। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। প্রথম তিন বলে তিনটি বিশাল ছক্কা মেরে জয় নিশ্চিত করেন ডেভিড মিলার।



প্রোটিয়া এই ব্যাটার ৩৮ বলে ৬৮ রানের ঝাড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। তার উইলোতে ছিল ৫টি ছক্কা ও ৩টি চারের মার। এছাড়া হার্দিক পান্ডিয়া ৪০, শুভমান গিল ৩৫ ও ম্যাথু ওয়েড ৩৫ রান করেন। ট্রেন্ট বোল্ট ও ওবেড ম্যাককয় একটি করে উইকেট নেন। অন্যটি রান আউট।

এর আগে ব্যাটিংয়ে রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন জস বাটলার। এছাড়া অধিনায়ক সঞ্জু স্যামসন ৪৭ ও দেবদূত পাডিক্কাল ২৮ রান করেন। গুজরাটের বোলারদের মধ্যে মোহাম্মদ শামি, ইয়াশ দয়াল, রবিশ্রীনিবাসন ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট শিকার করেন।

Source link

Related posts

রাজারা রটজের বিপরীতে পূর্বাভাস দিচ্ছেন, সম্ভাবনাগুলি: আমেরিকান পেশাদার লিগের স্তম্ভগুলি, বিকল্পগুলি, সেরা বেটস

News Desk

ইন্ডিয়ানা কোয়ার্টারব্যাক কার্টিস রাউরকে ছেঁড়া এসিএলের সাথে পুরো সিজন খেলেছেন বলে বিশ্বাস করা হয়েছিল: রিপোর্ট

News Desk

জশ হার্ট নিক্সের ইনজুরির কারণে অন্তত আরও দুটি ম্যাচ মিস করবেন

News Desk

Leave a Comment