Image default
খেলা

প্রথম ওভারেই উইকেট পেলেন মুস্তাফিজ

পাওয়ার প্লে শেষ হওয়ার পর বোলিংয়ে আসেন মু্স্তাফিজুর রহমান। বোলিংয়ে এসেই মার্কোস স্টয়নিসকে সাজঘরে ফেরান বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ৫ বলে কোনো রান না করেই মুস্তাফিজের স্লোয়ারে জস বাটলারের হাতে ক্যাচ তুলে দেন স্টয়নিস। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার।

প্রথম ম্যাচের মতো দিল্লির বিপক্ষেও খেলছেন মুস্তাফিজুর রহমান। পাঞ্জাব কিংসের বিপক্ষে বল হাতে উইকেট শূন্য থাকলেও দিল্লির বিপক্ষে বাংলাদেশের এই পেসারের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে ইনজুরির কারণে বেন স্টোকস ছিটকে যাওয়ায় তাঁর বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন ডেভিড মিলার। এ ছাড়া শ্রেয়াস গোপালের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন জয়দেব উনাদকাট।

এদিকে দুটি পরিবর্তন এনেছে দিল্লিও। শিমরন হেটমায়ারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দলটির হয়ে গেল মৌসুমে দারুণ বোলিং করা কাগিসো রাবাদা। আর দলটির হয়ে অভিষেক হচ্ছে ললিত যাদবের।

Related posts

জেটস কিংবদন্তির 41 বছর বয়সে মর্মান্তিক মৃত্যুর পরে নিক ম্যাঙ্গোল্ডের জীবন ছবিতে রয়েছে

News Desk

জো বোরো তারকাদের পুনরায় সাইন করার জন্য বেনগ্লাভকে চাপ দিয়েছেন: “আমাদের অপেক্ষা করার সময় নেই।”

News Desk

ভাইকিংসের দেরিতে ক্ষতির ক্ষেত্রে পরিস্থিতিগত সচেতনতার অভাবের জন্য বিটন ম্যানিং শিখার সমালোচনা করেছেন

News Desk

Leave a Comment