পিএসজিতে আরও তিন বছর থাকবেন নেইমার
খেলা

পিএসজিতে আরও তিন বছর থাকবেন নেইমার

দশম বারের মতো লিগ শিরোপা জিতেছে পিএসজি। কিন্তু সেটা কিছু ভক্তের মন জয় করতে পারেনি। গতকাল লিগ ওয়ানে লাঁসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। জিততে না পারলেও খুব একটা ক্ষতি হয়নি পিএসজির। ড্র করেই শিরোপা নিজেদের করে নিয়েছে তারা।

এই ম্যাচে পিএসজি যে খুব ভালো খেলেছে তা বলা যাবে না। খেলার আগে সমীকরণ ছিল, ম্যাচটি না হারলেই শিরোপা মেসি-নেইমারদের। তাই হয়তো খেলোয়াড়দের মাঝেও ভালো খেলার অত তাড়না ছিল না। সেটা তাদের মাঠের খেলায়ও দেখা গেছে। এটাই মানতে পারেননি কিছু সমর্থক। তাদের একটি অংশ খেলোয়াড়দের উদ্দেশ করে দুয়ো দেওয়া শুরু করে। বিশেষ করে নেইমারকে লক্ষ্য করেই বেশি আক্রমণ করা হয়েছে।

পিএসজি সমর্থকদের এমন আচরণের শিকার আগেও হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। কিন্তু গতকালের ঘটনা তিনি ঠিক মানতে পারেননি। তাই এর জবাবও দিয়েছেন। একই সঙ্গে নেইমার এটাও জানিয়ে দিয়েছেন যে, তিনি পিএসজিতে আরও তিন বছর থাকছেন।



প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো পক্ষ। ৬৮ মিনিটে নেইমারের পাসে মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। কিন্তু লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। ৮৮ মিনিটে লাঁসকে সমতায় ফেরান করেতিঁ জ্যাঁর। এর পরই পিএসজি সমর্থকদের কিছু অংশ স্টেডিয়াম ছেড়ে চলে যায়।


নেইমার

ম্যাচশেষে এ নিয়ে হতাশা প্রকাশ করে নেইমার বলেন, ‘পিএসজির সঙ্গে আমার চুক্তির মেয়াদ শেষ হয়নি। এখানে আমি আরও তিন বছর আছি। তাই দুয়ো দেওয়া বন্ধ করো। নইলে তোমাদের আরও দম লাগবে।’

Source link

Related posts

ফেরেশতাদের অবশ্যই জ্যাক নেটোর আনুগত্যের সাথে মেলে এবং তাকে একটি দীর্ঘমেয়াদী চুক্তি দিতে হবে

News Desk

জিম হারবাঘ পরের মরসুমে এনএফএলে তার ভাইয়ের ভবিষ্যতবাণী করেছেন: ‘আমি আশা করি এটি এনএফসি’

News Desk

জেমস প্যাক্সটন এবং তেওস্কার হার্নান্দেজ ডজার্সকে রেকর্ড ভিড়ের সামনে প্যাড্রেসের বিরুদ্ধে জয়ের জন্য শক্তি দেন

News Desk

Leave a Comment