Image default
খেলা

‘পারলে তৈরি করুক একটা সাকিব আল হাসান’, রুবেলের স্ট্যাটাস

আইপিএলের মেগা নিলামের প্রথম রাউন্ডে সাকিব আল হাসানকে কিনেনি কেউ। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিন আবারও বিশ্বসেরা অলরাউন্ডারকে নিলামে তোলা হয়। কিন্তু এবারও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি।

ধারণা করা হচ্ছিল, এবার আইপিএলে ভালো দাম পেতে পারেন সাকিব আল হাসান। কিন্তু হলো উল্টোটা। দ্বিতীয়বার নিলামে তুললেও কেউ তাকে কিনেনি। ফলে অবিক্রিত থেকে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ভক্তরা এই ঘটনায় নিরাশ হলেও দেশের ক্রিকেটের ব্র্যান্ড সাকিব বলে আখ্যা দিয়েছেন পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন স্ট্যাটাস।

স্ট্যাটাসে রুবেল বলেন, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড। ছোট্ট একটি দেশ হতে পারি কিন্তু সাকিব আল হাসান এদেশের সবচেয়ে  বড় তারকা…. গর্বের এবং ভালোবাসার একটি নাম। পারলে তৈরি করুক একটা সাকিব আল হাসান।

এদিকে, বাংলাদেশ থেকে এবার একমাত্র খেলোয়াড় হিসেবে আইপিএলে দল পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তাকে প্রথমবারই ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। নিলামে নাম দেওয়া বাকি ৩ বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে নিলামে ডাকা হয়নি।

Source link

Related posts

WWE NXT চ্যাম্পিয়ন জো হেন্ড্রি রেসেলম্যানিয়া 41-এ তার আশ্চর্যজনক উপস্থিতি সম্পর্কে কথা বলেছেন, নিজেকে বিশ্বাস করে

News Desk

নেভাডা স্কুলগুলি ক্রীড়া মেয়েদের থেকে রাজ্যের একটি বড় প্রতিচ্ছবি থেকে ট্রানজিট রোধ করে

News Desk

জোফরার বিপক্ষে দলের জয়ে ফ্যাসিয়ার অশ্রু, র‌্যামসের কোচ শান ম্যাকফাই

News Desk

Leave a Comment