Image default
খেলা

পাকিস্তানি পেসারের বাউন্সারে দু’টুকরা হেলমেট!

নিজের দ্বিতীয় ওভারেই বিষাক্ত বাউন্সারে জিম্বাবুয়ে ব্যাটসম্যানের হেলমেট ভেঙে দু’টুকরো করে দিলেন তিনি।
শুক্রবারই সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে জিম্বাবুয়ের মোকাবিলা করতে নেমেছিল পাকিস্তান। সেই ম্যাচেই শিরোনামে অভিষেককারী ২০ বছরের পাকিস্তানি পেসার আরশাদ ইকবাল। ভয়ঙ্কর বাউন্সার জিম্বাবুয়ের তিনাসে কামুনহুকামের ওপর আছড়ে পড়তেই সেই হেলমেটের ওপরের আচ্ছাদন ভেঙে মাটি

হেলমেট মাটিতে পড়ে যেতেই দৃশ্যতই ব্যাটসম্যানকে আতঙ্কে রীতিমত বিভ্রান্ত হতে দেখা যায়। তাকে আশ্বস্ত করতে এগিয়ে যান পাকিস্তানি ফিল্ডাররা। বোলারও ব্যাটসম্যানের চোটের অভিঘাত দেখতে যান। তড়িঘড়ি করে মাঠে নামেন জিম্বাবুয়ের ফিজিও। খেলা শুরু হওয়ার আগে ব্যাটসম্যানের বাধ্যতামূলক কনকাশন টেস্টও করা হয়। শেষ পর্যন্ত ব্যাটসম্যানকে চোটমুক্ত দেখে হাঁফ ছেড়ে বাঁচেন সকলে।

জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ১১৮/৯ তোলে। এই ঘটনার পরেই অভিষেক ম্যাচে আরশাদ ইকবাল নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট দখল করেন। নিজের কোটায় মাত্র ১৬ রান খরচ করে ইকবাল তুলে নেন ১ উইকেট।

তবে পাকিস্তান ম্যাচে জয়ী হতে পারেনি। তারা হেরে গেছে ১৯ রানে। ফলে তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা রয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Related posts

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PGA ট্যুর এন্টারপ্রাইজে একটি অংশ কেনার জন্য একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি – একটি বড় হোঁচট সহ

News Desk

এলপিজিএ তারকা লেক্সি থম্পসন প্রাপকের একটি পূর্ণ -সময় গল্ফ গেম থেকে দূরে সরে যাওয়ার প্রতিফলিত হয়

News Desk

লেভের সমন্বয়ে ট্রাম্প “কোনও অনুরাগী নন”

News Desk

Leave a Comment