Image default
খেলা

দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েও গোল্ডেন বুট রোনালদোর

দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের মত দলের সঙ্গে পড়ে বিদায় নিতে হয়েছিল। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের নামের পাশে যা অর্জন যোগ করার, তা করেছেন প্রথম রাউন্ডে। যে কারণে ইউরো শেষ হওয়ার পরও তাকে কেউ পেছনে ফেলতে পারেনি। ফলে এবারের ইউরোর সবোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠলো রোনালদোর হাতেই।

রোনালদো গোল করেছেন ৫টি। চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিকের গোলও ৫টি। তবে তার চেয়ে রোনালদো এগিয়েছেন অ্যাসিস্ট করার কারণে। রোনালদোর নামের পাশে একটি অ্যাসিস্টও রয়েছে। শিকর নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই।

সে কারণে, গোল্ডেন বুটের জন্য নির্বাচিত হলেন রোনালদোই।ফাইনালে ওঠা ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সামনে ছিল একই সুযোগ। সেমিফাইনাল পর্যন্ত ৪টি গোল করেছেন তিনি। কিন্তু ফাইনালে উঠে ব্যর্থ হলেন। আর গোল করতে পারলেন না। যার ফলে রোনালদোকেও পেছনে ফেলা সম্ভব হয়নি।

গ্রুপ পর্বে হাঙ্গেরির বিপক্ষে দুটি, ফ্রান্সের বিপক্ষে দুটি এবং জার্মানির বিপক্ষে গোল করেছেন একটি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ৫ গোল করে ফেলেছিলেন সিআর সেভেন। দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে গোল পাননি। এ নিয়েও শেষ পর্যন্ত হলেন সেরা।

Related posts

ক্যান্সারের যুদ্ধের পরে 38 সালে সুপার পল ব্রায়ান ব্রামান মিট

News Desk

হাইলি স্টেইনফেল্ড পরিবারের সাথে বিলস ওয়াইল্ড বিলস স্বামীর উদযাপন সংরক্ষণ করেছেন

News Desk

ড্রাইমন্ড গ্রিন গেম সম্প্রচারের মাঝখানে নতুন নতুন স্টার ফর্ম্যাটটি ছড়িয়ে দেয়: “এটি সফল হয়”

News Desk

Leave a Comment