Image default
খেলা

তামিমের টানা তৃতীয় ফিফটি, প্রথম সেশনেই বাংলাদেশের দুই উইকেট

প্রথম টেস্টের দুই ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও হাফ সেঞ্চুরি করলেন তামিম ইকবাল। ঝড়ো ব্যাটিংয়ে প্রথম সেশনেই ৫৭ বল খেলে ৮ চারে তামিম তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ৩১ তম ফিফটি। প্রথম টেস্টে ৯০ ও ৭৪ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। লাঞ্চ রিরতিতে যাওয়ার আগে ব্যক্তিগত ২৫ রানেই আউট হন সাইফ হাসান, রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৯ রান। তামিম ইকবাল অপরাজিত আছেন ৭০ রানে।

এর আগে চার উইকেট হাতে রেখে তৃতীয় দিন মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। দিনের চতুর্থ ওভারে রমেশ মেন্ডিস আউট হওয়ার পরেই বাংলাদেশের বিপক্ষে ইনিংস ঘোষণা করে লংকানরা। প্রথম ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৩ রান।

তাসকিন আহমেদ তৃতীয় দিনের দ্বিতীয় ওভারে পান নিজের চতুর্থ উইকেট। রমেশকে ৩৩ রানে মুশফিকুর রহিমের ক্যাচ বানান। অন্য প্রান্তে ৭৭ রানে অপরাজিত ছিলেন নিরোশান ডিকবেলা। মাত্র ২৩ রানের জন্য প্রথম সেঞ্চুরি হলো না তার। তাসকিন ৩৪.২ ওভার বল করে ১২৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

Related posts

লাটভিয়া 12 বছরের মধ্যে পুরুষদের হকিতে প্রথম অলিম্পিক জয়ে জার্মানিকে স্তব্ধ করে

News Desk

দারিয়াস গারল্যান্ড ম্যাজিকের কাছে হেরে গিয়ে একটি বিব্রতকর ভুল করেছেন কারণ ক্যাভালিয়াররা এখন গেম 7 এর মুখোমুখি হচ্ছে

News Desk

12 বছর অপেক্ষা করার পরে, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড কলেজ অফ মেনস সিরিজে ফিরে এসেছিল

News Desk

Leave a Comment