Image default
খেলা

ঢাকায় ম্যাচ খেলে আপ্লুত শাহবাজ, পেলেন পাঞ্জাবি–শাড়ি উপহার

হকির সাবেক বিশ্বসেরার সম্মানেই ম্যাচটি আয়োজন করা হয়। তাঁকে গার্ড অব অনার জানান বাংলাদেশের সাবেক খেলোয়াড়েরা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়েরা স্টিক উঁচিয়ে ধরেন, যার ভেতর দিয়ে মাঠে নামেন শাহবাজ। লাল ও সবুজ দুই দলেই খেলেন তিনি আর সেটা ১০ নম্বর জার্সি পরে। দুই দলেরই অধিনায়ক ছিলেন শাহবাজ আহমেদ।

সাবেক বিশ্ব তারকাকে ফুল দিয়ে বরণ করা হয় ম্যাচের আগে। পরপর দুটি বিশ্বকাপ হকির সেরা খেলোয়াড় ঢাকায় এই স্মরণীয় প্রীতি ম্যাচটা খেলে পেয়েছেন উপহারও। বাংলাদেশের সাবেক খেলোয়াড়দের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয়েছে একটি পাঞ্জাবি ও তাঁর স্ত্রীর জন্য একটি শাড়ি। বাংলাদেশের জার্সিও দেওয়া হয় শাহবাজকে। জার্সির পেছনে ১০ নম্বর এবং তাতে শাহবাজের নাম লেখা।

Related posts

জোজো ওয়াটকিন্স কে? ক্যাটলিন ক্লার্কের মূল্যবান রেকর্ড ভাঙার চেষ্টা করছেন মিডিয়া স্পটলাইটে থাকা এই কিশোরী

News Desk

ইয়াঙ্কিসের হট স্টার্টের পিছনের রহস্য এবং কেন তাদের আরও ভাল হতে হবে

News Desk

বিল বেলিচিককে প্রথম ব্যালট সম্মান থেকে বাদ দেওয়ার ‘হাস্যকর’ সিদ্ধান্তের জন্য ট্রাম্প প্রো ফুটবল হল অফ ফেমে ছিঁড়ে ফেলেছেন

News Desk

Leave a Comment