Image default
খেলা

ডারবানে ‘আমার সোনার বাংলা’

গত বছর বিজয় দিবসে নিউজিল্যান্ড সফরে ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার স্বাধীনতা দিবসেও দেশের বাইরে ক্রিকেটাররা। বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে বাংলাদেশ দল। তবে বিদেশে থাকলেও জাতীয় সব উপলক্ষেই শামিল হন টাইগাররা। গতকাল (২৬ মার্চ) যেমন দক্ষিণ আফ্রিকায় স্বাধীনতা দিবসে অনুশীলনে নামার আগে সবাই মিলে জাতীয় সংগীত গেয়েছেন।

সবাই মিলে কণ্ঠ মিলিয়েছেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সংগীত। উদ্যাপন করেছেন মহান স্বাধীনতা দিবস। ডারবানের চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাবে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ টেস্ট দল। অনুশীলনের আগে ক্রিকেটার, কোচ, কর্মকর্তা, সাপোর্ট স্টাফসহ সবাই সমস্বরে জাতীয় সংগীত গেয়েছেন। জাতীয় পতাকা হাতে নিয়ে ছবি তুলেছে পুরো দল। তারপরই অনুশীলনে নেমেছেন মুমিনুল-মুশফিকরা।

অনুশীলনে হেড কোচ রাসেল ডমিঙ্গোর ছেলে অফস্পিন বোলিং করেছেন লিটন-তামিমদের। আগামী ৩১ মার্চ ডারবানে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে টাইগারদের আফ্রিকা সফর। ইতিমধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে দারুণ চাঙ্গা রয়েছে বাংলাদেশ শিবির। ওয়ানডের পর টেস্টেও প্রোটিয়াদের বিরুদ্ধে দারুণ কিছুর আশায় আছে মুমিনুল বাহিনী। 

Source link

Related posts

ররে ম্যাক্লেরোই সাইফের সাথে একটি স্ট্রিংয়ের সাথে একটি আবেগময় মুহুর্তের কথা মনে করেন যখন তিনি বুঝতে পারলেন যে রাইডার কাপে তিনি “ভুল”

News Desk

বেঙ্গাপলসের জো বোরো বলেছেন যে ঝুলন্ত কব্জির আঘাতের পরেও তিনি একটি এমভিপি মরসুম রেখেছিলেন

News Desk

চালের নিরাপত্তা ডেভন হুক সশস্ত্র বাহিনীর মধ্যে একটি ভয়ঙ্কর দৃশ্যে মাঠের বাইরে ঝড় তুলেছে

News Desk

Leave a Comment