Image default
খেলা

টেস্ট ইতিহাসে ৭ বার ঘটা লজ্জাজনক ঘটনার ৩টিই ঘটিয়েছে বাংলাদেশ

টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে মাত্র ৭ বার। যা ঘটিয়েছে ৫টি দেশ। প্রতিটি দেশই এখন ক্রিকেটের বড় শক্তি হিসেবে পরিচিত, শুধু বাংলাদেশ ছাড়া। টেস্ট ইতিহাসে ৬ ব্যাটারের শূন্য রানে আউট হওয়ার ঘটনা মাত্র ৭টি।

এর মাঝে তিনটিই ঘটিয়েছে বাংলাদেশের ব্যাটাররা!

সর্বশেষ গতকাল উইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে ৬ বাংলাদেশের ৬ ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। সেই ‘ডাক’ মারা ব্যাটাররা হলেন- মাহমুদুল হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ। শেষ পর্যন্ত অধিনায়ক সাকিবের লড়াকু ফিফটিতে ১০৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

গত মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের ৬ ব্যাটসম্যান শূন্য রানে ফিরেছিলেন। টেস্ট ক্রিকেটে প্রথমবার পরপর দুই টেস্টে ঘটল এমন ঘটনা। এর আগে ২০০২ সালে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই বাংলাদেশের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছিলেন। ১৯৮০ সালে প্রথমবার এই কীর্তি গড়েছিল পাকিস্তান। প্রতিপক্ষ এই উইন্ডিজ। ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড একবার করে এমন লজ্জা পেয়েছে।

Related posts

রাসেল উইলসন ফ্রি এজেন্সি গঠনের সাথে “আরও কিছু করার আছে” উদ্যোগ নিয়েছেন

News Desk

ট্রান্সফার পোর্টাল গুজবের মধ্যে ব্রনি জেমসকে ‘কঠিন’ সিদ্ধান্ত নিতে হয়েছে: লেব্রন

News Desk

পেসাররা কীভাবে জালেন ব্রুনসনকে ক্লান্ত করার চেষ্টা করছে যখন নিক্স তারকা পায়ের চোটের সাথে মোকাবিলা করছেন

News Desk

Leave a Comment