Image default
খেলা

টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার ৪৯৩ রানে ইনিংস ঘোষণা

বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কা ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা দিল। শনিবার তৃতীয় দিন মাত্র ১৫ মিনিট ব্যাটিং করেই ইনিংস ঘোষণা দেয় স্বাগতিকরা।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিন প্রায় দেড় ঘণ্টা খেলা হয়নি। ফলে শনিবার ১৫ মিনিট আগে শুরু হয় তৃতীয় দিনের খেলা। এই ১৫ মিনিটের মধ্যে ৩.৩ ওভার ব্যাটিং করে ২৪ রান যোগ করেছে শ্রীলঙ্কা। হারিয়েছে রমেশ মেন্ডিসের উইকেট। সবমিলিয়ে প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৪৯৩ রান। রমেশ মেন্ডিস আউট হওয়ার পরপরই প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ৩৩ রানে তাসকিন আহমেদের চতুর্থ শিকার তিনি।

অন্য দিকে ওয়ানডে মেজাজে ব্যাট করা নিরোশান ডিকবেলা অপরাজিত থাকেন ৭২ বলে ৭৭ রানে। ইনিংসটিতে তার ৮ বাউন্ডারি ও ১ ছক্কা রয়েছে।

দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও উইকেট উদযাপন করেছেন তাসকিন। পেয়েছেন ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। এই পেসার ৩৪.২ ওভারে ১২৭ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট।

Related posts

নোভাক জোকোভিচ ম্যারাথনের পর ফ্রেঞ্চ ওপেন শেষ হওয়ার পর কোকো গফ 3 টায় অ্যালার্ম বাজিয়েছেন

News Desk

এডমন্টন অয়েলস গেম 5 জিতে জড়ো হয়েছিল, কিংসকে আবার বাদ দেওয়ার প্রান্তে রাখুন

News Desk

অশ্লীল প্রবণতা বার্নস-বেঙ্গাল গেমের সময় আমেরিকান ফুটবল অ্যাসোসিয়েশনে প্রবেশ করে

News Desk

Leave a Comment