Image default
খেলা

টি-টোয়েন্টিতে নতুন এলিট ক্লাব খুললেন সাকিব

সাকিব আল হাসান মানেই যেন একের পর এক রেকর্ড। এবার স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম অধিনায়ক হিসেবে বল হাতে দেড়শ উইকেট শিকারের রেকর্ড গড়লেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। এই ক্লাবে তিনিই বিশ্বের একমাত্র ক্রিকেটার।

এই তালিকায় ১১৪ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় স্থানে থাকা ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর উইকেট সংখ্যা ১১২টি।

চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি (৮৮ উইকেট) ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি (৮৬ উইকেট)।

Source link

Related posts

আজ সেরা মার্চ ম্যাডনেস 2025 গেমসের স্মেশন আজ: শুক্রবার সেরা প্রতিযোগিতা

News Desk

প্রাক্তন এনএফএল তারকা টেভিন কোলম্যানের মেয়ে ‘নিজের থেকে শ্বাস নিতে পারেনি’ এবং সিকেল সেল যুদ্ধের মধ্যে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল

News Desk

5 বছর পরে, বাংলাদেশে দু’জন সাঁতারু ইংলিশ চ্যানেলটি পাস করেছেন

News Desk

Leave a Comment