টাকারের ব্যাটে লড়াই করে হার আইরিশদের
খেলা

টাকারের ব্যাটে লড়াই করে হার আইরিশদের

 

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডকে ৪২ রানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সোমবার (৩১ অক্টোবর) টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে অজিরা। ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর পর খেই হারায় আইরিশরা।




১৮০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখি ভঙ্গিতে খেলতে থাকে দুই আইরিশ ওপেনার। দুই ওভারের তুলে ১৮ রান। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর ১৮ থেকে ২৫ রানের মধ্যে আরও চার ব্যাটারকে হারায় আইরিশরা। আউট হওয়া ব্যাটারদের মধ্যে ওপেনার পল স্টারলিং ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। স্টারলিং ৭ বলে করেন ১১ রান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে আইরিশদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৪৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।




 

এরপর লোরকান টাকার ও গ্যারেথ ডিলানি মিলে লড়াই করার চেষ্টা করেন। ছষ্ঠ উইকেট জুটিতে স্কোরবোর্ডে ৪৩ রান যোগ করেন এই দুই ব্যাটার। কিন্তু দলীয় ৬৮ রানে আবারও উইকেট হারায় আয়ারল্যান্ড। ইনিংসের দশম ওভারে স্টোনিয়াসের বলে ম্যাক্সওয়েলকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান গ্যারেথ ডিলানি। ১০ বলে ১৪ রান করে আউট হন তিনি। ডিলানের বিদায়ের পর ক্রিজে আসেন মার্ক অ্যাডাইর। লোরকান টাকারকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ২৩ রান তুলেন অ্যাডাইর। 



এরপর দলীয় ৯১ রানে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে উইকেট ছেড়ে খেলতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে সাজঘরে ফিরে যান মার্ক অ্যাডাইর। ১১ বলে ১১ রান করে আউট হন তিনি।



অন্য ব্যাটাররা উইকেট হারালেও একপাশের উইকেট আগলে রাখেন লোরকান টাকার। অ্যাডাইরের বিদায়ের পর ক্রিজে এসে দ্রুতই আউট হয়ে ফিরে যান ফিওন হ্যান্ড। দলীয় ১০৩ রানে ৬ বলে ৬ রান করে জাম্পার বলে বোল্ড হন তিনি। ১০৩ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আইরিশরা। 



ইনিংসের ১৬ তম ওভারে হ্যাজেলউডকে ছক্কা মেরে ৪০ বলে নিজের অর্ধশতক পূরণ করেন লোরকান টাকার। অর্ধশতকের পর আরও আগ্রাসী হন তিনি। ইনিংসে স্টার্কের করা ১৭ তম ওভারে তিন চারে ১৫ রান নেন এই ব্যাটার। শেষ ৩ ওভারে ৪৪ রান প্রয়োজন হয় আইরিশদের। এসময় বোলিংয়ে আসেন কামিন্স। এসেই ব্যারি ম্যাককার্থিকে আউট করেন তিনি। দলীয় ১৩৬ রানে ৭ বলে ৩ রান করে আউট হন ব্যারি ম্যাককার্থি।




 

ইনিংসের ১৯ তম ওভারের প্রথম বলে জশুয়া লিটল রান আউটের শিকার হলে ১৩৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। লোরকান টাকার ৪৮ বলে ৭১ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকে। অস্ট্রেলিয়ার পক্ষে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও ম্যাক্সওয়েল নেন ২টি করে উইকেট। এই জয়ের ফলে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো অজিরা।    
  

Source link

Related posts

লুইসভিলের বিপক্ষে জয়ে আধিপত্য বিস্তারের জন্য ইউকন তার তারকাদের একজনের জন্য ইনজুরির উদ্বেগকে আবহাওয়ার

News Desk

রহস্য এডমন্টন অয়েলার্স ফ্যান যিনি তার স্তন ফ্ল্যাশ করেছিলেন তিনি নীরবতা ভেঙেছেন: ‘এটি ঠিক একরকম ঘটেছে’

News Desk

টম ব্র্যাডি বিয়ার্সের বিরুদ্ধে খেলায় একটি সিদ্ধান্তমূলক মানসিক ত্রুটি মনে রেখেছেন: “আমি এমনকি জিনিসগুলিকেও নষ্ট করে দিয়েছি।”

News Desk

Leave a Comment