Image default
খেলা

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা কোনটি, জানালেন রোনালদো

রিয়ালের হয়ে জিতেছেন অসংখ্য ট্রফি। শিরোপা জিতেছেন ইতালির জুভেন্তাস আর ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে এসবের কিছুই গুরুত্বপূর্ণ না। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি ইউরো, যেটি তিনি জিতেছেন নিজ দেশ পর্তুগালের হয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটি নিজেই জানিয়েছেন রোনালদো। তবে নিজের কাছে কোন গোলটি সব থেকে প্রিয়? এটি অবশ্য এসেছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়েই। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদের হয়ে জুভেন্তাসের বিরুদ্ধে বাইসাইকেল কিকে করা সেই গোল।

তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, আমি এখনও পর্যন্ত ৭৭৭টি গোল করেছি। দুর্ভাগ্যবশত, আমার প্রিয় গোলটি এখন আমি যে দলে খেলি, সেই জুভেন্তাসের বিরুদ্ধেই করা। আমার বন্ধু জিয়ানলুইজি বুফনের বিরুদ্ধে গোলটা করেছিলাম। আমার জীবনে সেরা গোল ওটাই।’

গুরুত্বপূর্ণ শিরোপা নিয়ে রোনালদো বলেন, ‘২০১৬-র সেই ইউরো কাপের শুরুটা ভালই হয়েছিল। কিন্তু ফাইনালে আমি চোট পেয়েছিলাম। কিন্তু ম্যাচের পর আনন্দের চোটে কাঁদছিলাম। তবে দিনের শেষে একটা অবিশ্বাস্য অনুভূতি হচ্ছিল! আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ট্রফি ইউরোই।

Related posts

উইল ম্যাকডোনাল্ড 2024 সালে তার ফর্ম খুঁজে পাওয়ার বিষয়ে জেটগুলি কোনও ‘আতঙ্ক’ দেখাচ্ছে না

News Desk

Ag গলস জিএম হাওয়ে রোজম্যান, কুপার ডিজিয়ান সুপার বোল প্যারেডের মাধ্যমে বিয়ার ক্যান দ্বারা রক্তাক্তকরণ

News Desk

Prep Rally: Emotional story lines to highlight baseball, softball championship weekend

News Desk

Leave a Comment