Image default
খেলা

জাহানারাকে নিয়েই বাংলাদেশের বিশ্বকাপ দল

অবশেষে জাতীয় দলে ফেরানো হয়েছে বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলমকে। তাকে রেখেই মেয়েদের ২০২২ ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে নিগার সুলতানাকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

এর আগে শৃঙ্খলাজনিত কারণে কমনওয়েলথ গেমস বাছাইপর্বের মূল দলে জাহানারাকে রাখা হয়নি। তবে বিশ্বকাপের জন্য অভিজ্ঞ এই ক্রিকেটারকে ঠিকই দলে ভেড়ানো হয়েছে।

আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে নারী ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এতে প্রথমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, ঋতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, সুরাইয়া আজমিন, সানজিদা আক্তার।

Source link

Related posts

ইয়াঙ্কিজদের নিউইয়র্কে শতাব্দী-ব্যাপী চ্যাম্পিয়নশিপের খরা শেষ করতে হবে

News Desk

বেলমন্ট স্টেকস 2025 -এ জয়ের জন্য প্রেসের উপরে সার্বভৌমত্ব ছাড়িয়ে যায়

News Desk

জিম্বাবুয়েকে চেপে ধরেছে তাসকিন-মুস্তাফিজ

News Desk

Leave a Comment