জমেনি মিরাজ-সাব্বিরের জুটি, আশা জাগিয়ে ফিরলো লিটনও
খেলা

জমেনি মিরাজ-সাব্বিরের জুটি, আশা জাগিয়ে ফিরলো লিটনও

ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে পাকিস্তান। চ্যালেঞ্জিং এই স্কোর তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো হয়নি। সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার মিরাজ, সাব্বির। এরপর আশা জাগিয়ে ফিরে গেলেন লিটনও।

দলীয় ২৫ রানের মাথায় ১১ বলে ১০ রান করে ফিরেছেন মেহেদী মিরাজ। ১৮ বলে ১৪ রান করে ফেরেন সাব্বির। সর্বশেষ, লিটন দাস ফিরলেন ২৬ বলে ৩৫ করে। বাংলাদেশ ১২ ওভার ৩ বলে ৩ উইকেট হারিয়ে ৮৭ রানে ব্যাট করছে আফিফ হোসেন ও মোসাদ্দেক।

প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে বৈরী আবহাওয়ায় লড়তে হচ্ছে টাইগারদের। ক্রাইস্টচার্চের এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেও গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ দল।



আন্তর্জাতিক টি-২০ তে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের পরিসংখ্যান খুব সুখকর নয়। অতীতে ১৫ ম্যাচ খেলে পাকিস্তানের কাছে ১৩ ম্যাচ হেরেছে টাইগাররা, জয় মাত্র দুটি। কাগজে-কলমে শক্তিমত্তায়ও বাবর আজমের দল এগিয়ে। আজ তাই ম্যাচ জিততে নিজেদের সেরাটাই খেলতে হবে টাইগারদের।

টি-২০ তে ধুঁকতে থাকা বাংলাদেশের চাওয়া পারফরম্যান্সে উন্নতি। দল হিসেবে পারফরম করার চেষ্টাই করবেন লিটন-সোহানরা। ত্রিদেশীয় সিরিজে পারফরম করে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস সঞ্চয় করতে চান মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: মেহেদি মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, ইয়াসির রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ  ও মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, হায়দার আলী, ইফতিখার আহমেদ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হ্যারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।

Source link

Related posts

উদযাপনের কারণও আমি জানি না: খাজা

News Desk

নটরডেমের রিলি লিওনার্ড ইনজুরি থেকে ফিরে অরেঞ্জ বোল টাই

News Desk

চিফস’ ট্র্যাভিস কেলস বলেছেন যে তিনি কোয়ার্টারব্যাকে “জোশ অ্যালেনের মতো হওয়ার স্বপ্ন দেখেছিলেন”

News Desk

Leave a Comment