Image default
খেলা

ক্রিকেট থেকে অবসর নিলেন থিসারা পেরেরা

সবাইকে অবাক করে দিয়েন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলে শ্রীলঙ্কার পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকলেও, এর আগেই মাত্র ৩২ বছর বয়সে জাতীয় দল থেকে অব্যাহতি নিয়ে নিলেন তিনি।

শ্রীলঙ্কার জার্সি গায়ে আর না দেখা গেলেও, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতে খেলে যাবে এ মারকুটে অলরাউন্ডার। চলতি বছরের মার্চে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি। তাকে নিয়েই বিশ্বকাপের পরিকল্পনা সাজানোর কথা ছিল লঙ্কানদের।

কিন্তু এখন আকস্মিক সিদ্ধান্তের কারণে নতুন কিছু ভাবতে হবে লঙ্কানদের। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অন্তত ২ হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ১১২.০৮ স্ট্রাইকরেটের মালিক থিসারা পেরেরা। শেষদিকে নেমে ঝড়ো ইনিংস খেলার জন্যই বিশেষ পরিচিত তিনি।

এখন অবসর নেয়ায় সমাপ্তি ঘটল পেরেরার ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের। ২০০৯ সালের ডিসেম্বর মাসে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছিলেন তিনি। এরপর ২০১০ সালের মে মাসে টি-টোয়েন্টি এবং পরের বছর হয় টেস্ট অভিষেক।

আন্তর্জাতিক ক্রিকেটে ৬ টেস্ট, ১৬৬ ওয়ানডে ও ৮৪ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে টেস্টে ২০৩ রান ও ১১ উইকেট, ওয়ানডেতে ২৩৩৮ রান ও ১৭৫ উইকেট এবং টি-টোয়েন্টতে ১২০৪ রান ও ৫১ উইকেট রয়েছে পেরেরার ঝুলিতে।

Related posts

পেনসিলভেনিয়ার উচ্চ বিদ্যালয়ের বাস্কেটবল খেলাটি “কুরুচিপূর্ণ” লড়াইয়ের সাথে শেষ হয় যা মাঠে ফাঁস হয়

News Desk

শ্রেনুর স্যান্ডার্স ব্রাউনগুলি দিগন্তের তালিকাটি কাটা দিয়ে প্রকাশিত হয়েছে

News Desk

বেকি লিঞ্চ এপিক রেসলম্যানিয়া 41 রেটার্নের পরে ডাব্লুডব্লিউই শিডিয়ুলের উপর আলোকপাত করে

News Desk

Leave a Comment