Image default
খেলা

কোহলির চেয়েও বেশি বেতন তাদের

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের অধিনায়ক তিনি। সেই দলের অধিনায়কই সবচেয়ে বেশি বেতন পাবেন সেটাই তো স্বাভাবিক। এমনই ধারণাই ছিল অনেকের। কিন্তু এবার জানা গেলো ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন জো রুট আর জোফরা আর্চার। বিরাটের চেয়ে বেশি বেতন পান ইংল্যান্ডের এই দুই তারকা ক্রিকেটার।

তবে এখন বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারটির নাম অবশ্য বিরাট কোহলি। ফোর্বসের বিশ্লেষণ বলছে ১০০ জন ধনী ক্রীড়াবিদের যে তালিকা রয়েছে বিরাট কোহলি ৬৬ নম্বরে। তার বার্ষিক উপার্জন প্রায় ১৯৬ কোটি রুপি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের গ্রেড এ প্লাস চুক্তির তালিকায় পড়েন বিরাট। তাই তার বেতন তিনি ৭ কোটি রুপি।

সঙ্গে কোহলির ১৭ কোটি রুপির চুক্তি রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। তারপরও সর্বোচ্চ বেতন পান না তিনি। ভারতের গ্রেড এ প্লাস ক্রিকেটারদের চেয়ে ইংল্যান্ডের টেস্ট দলের সদস্যরা অনেক বেশি অর্থ পান। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে টেস্ট ক্রিকেটাদের যে চুক্তি তার অঙ্কটা ভারতীয়দের চেয়ে অনেক বেশি।

বছরে বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৪১ লাখ টাকা বেতন পান টেস্ট বলের ইংলিশ ক্রিকেটাররা। এখানে সর্বোচ্চটাই পান ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক জো রুট। অধিনায়ক হিসেবে জো রুটই পাচ্ছেন বিশ্বের সর্বোচ্চ বেতন। অন্যসব কিছু ধরলেও বেতনের দিক থেকে জো রুটের পরই বিরাট কোহলি। তবে সব মিলিয়ে ইংলিশ অলরাউন্ডার জোফরা আর্চারও পান কোহলির চেয়ে বেশি বেতন। রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহও গ্রেড এ প্লাস ক্রিকেটার। ৭ কোটি রুপি করে বেতন পান তারা।

Related posts

ভাইকিংস কোয়ার্টারব্যাক মতবাদ শুরু করছে: জেজে ম্যাকার্থি সম্ভবত স্যাম ডার্নল্ডের ব্যাকআপ হিসাবে সিজন খুলবেন

News Desk

হারিকেন নির্মূল এড়াতে রেঞ্জাররা গেম 5 এ পিছিয়ে পড়ে

News Desk

লেব্রন জেমস বড়দিনের দিনে একটি সাহসী বিজ্ঞাপন দিয়ে এনএফএল-এর বিরুদ্ধে লড়াই করার সাহস করে: ‘আমাদের দিন’

News Desk

Leave a Comment