কেন ব্যাট করেননি আফিফ জানালেন ফিজিও
খেলা

কেন ব্যাট করেননি আফিফ জানালেন ফিজিও

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের ২১তম ম্যাচে সোমবার (২৩ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে অসুস্থতার কারণে ব্যাট করেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটার আফিফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ফিজিও মোহাম্মদ শরিফুল হাসান।

এক ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘আজ সকাল থেকে আফিফ গ্যাস্ট্রিক ও ঠান্ডা জনিত কারণে অসুস্থবোধ করে। মাঠে যাবার পর ওয়ার্ম-আপ শুরুর পর অসুস্থ হয়ে পড়ে সে। প্রাথমিক চিকিৎসার পর সুস্থবোধ করলে সে মাঠে যায়। মাঠে গিয়ে সে আবারও অসুস্থ হয়ে পড়ে। এরপর মাঠ থেকে ফিরে আসার পর ব্যাটিং করার জন্য অপরাগতা জানায়। এরপর সে হোটেলে ফিরে যায়। আগামী দুই-একদিনের মধ্যে এই অবস্থা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। সিলেটের পর্বে সে ফিরবে বলে আশা করছি।’



ম্যাচ শুরুর আগে ওয়ার্ম-আপও করেন আফিফ। ম্যাচ শুরুর পর চট্টগ্রামের বোলিং ইনিংসে দ্বিতীয় বোলার হিসেবে বল করেন তিনি। ২ ওভারে ১৩ রান দেন আফিফ। রংপুর ইনিংসের ১৬তম ওভারে অসুস্থবোধ করায় মাঠ ছাড়েন আফিফ। পরবর্তীতে অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় আর ব্যাটিংয়ে নামেননি আফিফ। ম্যাচে নয়জন ব্যাটার নিয়ে খেলে ১২৪ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৯ রান করেছিলো রংপুর। ম্যাচটি ৫৫ রানে হেরে যায় চট্টগ্রাম।

Source link

Related posts

উত্তর ওয়েস্ট্রেনের ক্রিস কলিন্স হোটেল বিপর্যয়ের পরে বিগ টেনের পোড়া মাটিতে যান: “তারা আমাদের পাওয়ার চেষ্টা করছে।”

News Desk

আর্টেমি প্যানারিনের খেলা জয়ী গোলটি তাদের রেঞ্জার্সের এনএইচএল রেকর্ডের মইয়ের শীর্ষে তুলেছে

News Desk

‘২০১৮-এর মতো হবে না’

News Desk

Leave a Comment