কাউন্টিতে স্ট্যাম্প ভেঙে দুই টুকরো করলেন হাসান আলি
খেলা

কাউন্টিতে স্ট্যাম্প ভেঙে দুই টুকরো করলেন হাসান আলি

বর্তমানে ল্যাঙ্কাশায়ারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলি। গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ডিভিশন ওয়ানের ম্যাচে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করে সব আলো নিজের দিকে কেড়ে নিয়েছেন এই পেসার।

এবার দ্বিতীয় ইনিংসে যা করলেন, তাকে নিয়ে আলোচনা আরও বেশি হচ্ছে। প্রথম ইনিংসে গ্লুচেস্টারশায়ারকে ২৫২ রানে অলআউট করে দিয়ে পরে সাত উইকেটে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করে ল্যাঙ্কাশায়ার। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে গ্লুচেস্টারশায়ার।



এক উইকেট নিয়েছেন হাসান আলি। জেমস ব্রেসিকে সরাসরি বোল্ড করেছেন তিনি। সেই ডেলিভারিটি নিয়েই যত আলোচনা। ইয়র্কার ডেলিভারিটি মিডল স্ট্যাম্পে আঘাত হানলে সেটি সঙ্গে সঙ্গে ভেঙে দুই টুকরো হয়ে যায়।

What a ball from Hasan Ali, middle stump is broken. pic.twitter.com/Ucd5ceHsDq

— Johns. (@CricCrazyJohns) April 23, 2022


Source link

Related posts

ব্রুক নেলসন ‘ব্রুক নেলসনের 4 টি দেশের মুখোমুখি হওয়ার আগে মিনেসোটাতে হোমল্যান্ডে ফিরে এসেছেন।

News Desk

পিজিএ চ্যাম্পিয়নশিপে টাইগার উডসের তাকানো একটি ত্রুটিপূর্ণ দ্বিতীয় দিনের শুরুর পরে বাস্তবতাকে বাধাগ্রস্ত করেছিল

News Desk

জেট 12টি পেনাল্টি ডাকার পরে ডিজে রিড রেফারিদের বিস্ফোরণ: ‘আপনার নিজের লজ্জা হওয়া উচিত’

News Desk

Leave a Comment